Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

মালিককে বাঁচাতে বাঘের সঙ্গে লড়াই জার্মান শেফার্ডের! মধ্যপ্রদেশের ঘটনায় প্রাণ গেল পোষ্যের

জঙ্গল থেকে একটি বাঘ হঠাৎই গ্রামে ঢুকে পড়ে এবং শিবমের দিকে তেড়ে আসে। মালিকের ওপর হামলা হতে দেখেই জার্মান শেফার্ডটি বাঘের সামনে এসে দাঁড়ায় এবং জোরে জোরে ঘেউঘেউ করতে থাকে।

মালিককে বাঁচাতে বাঘের সঙ্গে লড়াই জার্মান শেফার্ডের! মধ্যপ্রদেশের ঘটনায় প্রাণ গেল পোষ্যের

মালিককে বাঁচাতে গিয়ে মৃত কুকুর।

শেষ আপডেট: 2 March 2025 13:57

দ্য ওয়াল ব্যুরো: মালিককে বাঁচাতে বাঘের সঙ্গে প্রাণপণ লড়াই করল এক পোষা জার্মান শেফার্ড (German Shepherd)! ভয়াবহ এই লড়াইয়ে বাঘকে হারিয়ে দিয়ে মালিককে বাঁচাতে পারলেও, গুরুতর আহত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে কুকুরটি (Dog Death)। মধ্যপ্রদেশের সতনা জেলার বান্ধবগড় টাইগার রিজার্ভের কাছাকাছি এক গ্রামে গত সপ্তাহের এই ঘটনার কথা জেনে আবেগে ভাসছেন পশুপ্রেমীরা (Dog Lovers)।

জানা গেছে, শিবম বদগাইয়া নামের এক ব্যক্তি তাঁর পোষ্য কুকুরের সঙ্গে বাড়ির বাইরে ছিলেন। ঠিক সেই সময়, পাশের জঙ্গল থেকে একটি বাঘ হঠাৎই গ্রামে ঢুকে পড়ে এবং শিবমের দিকে তেড়ে আসে। মালিকের ওপর হামলা হতে দেখেই জার্মান শেফার্ডটি বাঘের সামনে এসে দাঁড়ায় এবং জোরে জোরে ঘেউঘেউ করতে থাকে।

বাঘটি প্রথমে কুকুরটির ডাক উপেক্ষা করলেও কিছুক্ষণ পরে সে মালিকের দিক থেকে সরে গিয়ে কুকুরের দিকে চলে যায়। মুহূর্তের মধ্যে বাঘটি কুকুরের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে কামড়ে ধরে গ্রাম থেকে কিছুটা দূরে নিয়ে যায়।

শিবম আতঙ্কের সেই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে জানান, তার প্রিয় কুকুরটি মরিয়া হয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল এবং বাঘের সঙ্গে লড়াই করছিল। কিছুক্ষণ পর বাঘটি শেষমেশ কুকুরটিকে ছেড়ে দিয়ে জঙ্গলে ফিরে যায়।

Pet German Shepherd saves owner from tiger - German Shepherd fights off  tiger to save owner in Madhya Pradesh, dies - India Today

তৎক্ষণাৎ কুকুরটিকে পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলেও, আঘাত এতটাই গুরুতর ছিল যে কয়েক ঘণ্টার মধ্যেই মারা যায় ওই জার্মান শেফার্ড। মালিকের জন্য নিজের প্রাণ দিয়ে লড়াই করা সাহসী এই পোষ্য কুকুরটির মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


```