Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছেলেদের চোখের সমস্যা, রাগের বশে কুপিয়ে খুন করে আত্মঘাতী মা! হায়দরাবাদে মর্মান্তিক ঘটনা

ঠিক কী সমস্যা ছিল তাঁদের চোখে? পুলিশ জানতে পেরেছে, তেজস্বীর চোখে এমন কিছু সমস্যা ছিল যার জন্য প্রত্যেক ৪ ঘণ্টা অন্তর আই-ড্রপ নিতে হত।

ছেলেদের চোখের সমস্যা, রাগের বশে কুপিয়ে খুন করে আত্মঘাতী মা! হায়দরাবাদে মর্মান্তিক ঘটনা

ফাইল ছবি

শেষ আপডেট: 18 April 2025 23:39

দ্য ওয়াল ব্যুরো: দুই ছেলেকে খুন করে আত্মঘাতী মা! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে (Hyderabad)। পুলিশ ইতিমধ্যে ৬ পাতার একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে। মহিলা স্পষ্টত জানিয়ে গেছেন যে কেন তিনি এমন কাজ করলেন। উল্লেখ করেছেন, ছেলেদের চোখের সমস্যার (Eye Problem) কথা। 

পুলিশ জানিয়েছে, তেজস্বী নামের ওই মহিলার চোখের সমস্যা ছিল। দীর্ঘ সময় ধরে তার সঙ্গে লড়াই করছিলেন তিনি। সম্প্রতি জানতে পারেন, ওই সমস্যা তাঁর দুই ছেলের চোখেও রয়েছে। অর্থাৎ জিনগতভাবে তা চলে এসেছে ছেলেদের মধ্যে। এই বিষয়টিই মেনে নিতে পারেননি তেজস্বী। তাই নিজের দুই ছেলেকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে আত্মঘাতী হন। 

ঠিক কী সমস্যা ছিল তাঁদের চোখে? পুলিশ জানতে পেরেছে, তেজস্বীর চোখে এমন কিছু সমস্যা ছিল যার জন্য প্রত্যেক ৪ ঘণ্টা অন্তর আই-ড্রপ নিতে হত। ছেলেদের চোখের সমস্যাও একই রকম। তাদেরও কয়েক ঘণ্টা অন্তর অন্তর ড্রপ দিতে হচ্ছিল। না হলে চোখে প্রচণ্ড যন্ত্রণা হত এবং জ্বালাও করত। দুই ছেলে আরশিত এবং আশিসের এই যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না তেজস্বী। মানসিক এবং শারীরিকভাবে ভেঙে পড়ছিলেন। 

সুইসাইড নোট থেকে পুলিশ এও জানতে পেরেছে, বিষয়টি নিয়ে বাড়িতেও ঝামেলা হত। তেজস্বীর স্বামী বিষয়টিকে ওতটা গুরুত্ব দিতেন না বলে অভিযোগ করে গেছেন তেজস্বী। জানিয়ে গেছেন, মাঝে মাঝে তর্কের সময় তাঁকে মরে যেতেও বলতেন তাঁর স্বামী। বিগত কয়েক দিনে দাম্পত্য কলহ ভীষণভাবে বেড়ে গেছিল। তাই নিজেকে আর ঠিক রাখতে পারেননি ওই মহিলা। 

মাথা গরম করেই নিজের দুই ছেলেকে কুপিয়ে খুন করেন ওই মহিলা। তারপর যে আবাসনে থাকতেন তারই ৫ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। যদিও ছেলেদের ঘটনাস্থলে মৃত্যু হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে প্রাণ হারায় তারা। 


```