Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাসায়নিক কারখানায় গ্যাস লিক! 'ভোপাল' আতঙ্ক আবার ফিরে এল

সন্ধের পর থেকেই আচমকা ধোঁয়ায় ভরে যায় গোটা অঞ্চল। প্রথমে বোঝা যায়নি ধোঁয়াটি কোথা থেকে আসছে।

রাসায়নিক কারখানায় গ্যাস লিক! 'ভোপাল' আতঙ্ক আবার ফিরে এল

কালো ধোঁয়ায় ভরে গেছে শহর - ফাইল ছবি

শেষ আপডেট: 13 September 2024 09:14

দ্য ওয়াল ব্যুরো: আবার একটি গ্যাস লিকের ঘটনা দেশে 'ভোপাল' আতঙ্ক ফিরিয়ে আনল। এবার মধ্যপ্রদেশ নয়, মহারাষ্ট্রের একটি রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক হয়েছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঠানে অঞ্চলে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে ঠানে জেলার অম্বরনাথ শহরে। স্থানীয় সূত্রে খবর, সন্ধের পর থেকেই আচমকা ধোঁয়ায় ভরে যায় গোটা অঞ্চল। প্রথমে বোঝা যায়নি ধোঁয়াটি কোথা থেকে আসছে। তবে ক্রমশ অনেকের চোখ জ্বালা করতে শুরু করে। তখনই অনুমান করা সম্ভব হয় এটি আসলে রাসায়নিক ধোঁয়া। গ্যাস লিক করার জেরে দৃশ্যমানতাও কমে যায়। চোখ জ্বালা করার পাশাপাশি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। স্বাভাবিকভাবে সেই ভোপাল গ্যাস দুর্ঘটনার কথা মনে পড়ছিল অনেকের। 

স্বস্তির বিষয় হল, এই পরিস্থিতি আরও খারাপ দিকে যায়নি। খুব দ্রুত কাজ শুরু করে দেয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। গ্যাস লিকের খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই তাঁরা পৌঁছয় ঘটনাস্থলে। কী কারণে ওই রাসায়নিক কারখানায় গ্যাস লিক করল তা খতিয়ে দেখা হচ্ছে। এই গ্যাস লিকের কারণে কেউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, বা কারও মৃত্যু হয়েছে, এখনও সেই খবর আসেনি। মনে করা হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোচ্ছে। 

১৯৮৪ সালের ডিসেম্বর মাসে ভোপালে যে গ্যাস লিক দুর্ঘটনা ঘটেছিল তা এখনও আতঙ্ক সৃষ্টি করে ভারতবাসীর মনে। মধ্যপ্রদেশের ভোপালের রাসায়নিক কারখানায় সেই গ্যাস লিকের ঘটনায় প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল এবং  প্রায় ৫ লক্ষ মানুষ ভুক্তভোগী হয়েছিলেন। পরবর্তীকালে তাঁদের বেশিরভাগেরই শ্বাসকষ্ট, অন্ধত্ব এবং অন্যান্য শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। সম্প্রতি নেটফিক্সে একটি ওয়েব সিরিজও আসে 'দ্য রেলওয়ে ম্যান' বলে যা এই দুর্ঘটনার একটি অন্য দিক তুলে ধরেছিল। এই সিরিজ নিয়ে বেশ চর্চাও হয়। 


```