Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গ্যাংস্টারদের সঙ্গে পুলিশের গুলির লড়াই, পাঞ্জাবে ১১ দিনে আট এনকাউন্টার!

এ যেন কোনও বলিউডের দৃশ্য নেমে এসেছে বাস্তবের মাটিতে। রবিবার সকালে পাঞ্জাবে গ্যাংস্টারদের ধরতে গিয়ে চলল পুলিশের গোলাগুলি।

গ্যাংস্টারদের সঙ্গে পুলিশের গুলির লড়াই, পাঞ্জাবে ১১ দিনে আট এনকাউন্টার!

শেষ আপডেট: 17 December 2023 16:08

দ্য ওয়াল ব্যুরো: গ্যাংস্টারদের ধাওয়া করে ছুটছে পুলিশ। আর পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ছে দুষ্কৃতীরা। পাল্টা গুলি চালাচ্ছে পুলিশও। এ যেন কোনও বলিউডের দৃশ্য নেমে এসেছে বাস্তবের মাটিতে। রবিবার সকালে পাঞ্জাবে গ্যাংস্টারদের ধরতে গিয়ে এমনই গোলাগুলি চলল।

 এদিন সকালে এক গ্যাংস্টারের দলকে ধরার প্রস্তুতি নেয় পুলিশ। যার জন্য পাঞ্জাবের মোগা জেলায় বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করা হয়। পুলিশ সূত্রে খবর, ওই গ্যাংয়ের সদস্যেরা এদিন সকালে বাইকে চেপে যাচ্ছিল। তাদের পিছু নেয় পুলিশের একটি দল। পুলিশ থামতে বললে তারা পালানোর চেষ্টা করে। এরপর পুলিশ ধাওয়া করতে থাকায় তারা বাইক ফেলে একটি কারখানার ভিতর ঢুকে পড়ে। এ প্রসঙ্গে মোগা জেলা পুলিশের ডেপুটি সুপার হরিন্দর সিংহ জানিয়েছেন, পুলিশ ওই কারখানার সামনে পৌঁছলে গ্যাংস্টাররা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পাল্টা গুলি চালায় পুলিশও। এর পরেই অভিযুক্তেরা আত্মসমর্পণ করেন। পুলিশ লাকি পাতিয়ালা গ্যাং’-এর তিন সদস্যকে গ্রেফতার করেছে। 

মোগা জেলা পুলিশ সূত্রের খবর, ধৃতদের মধ্যে একজন আহত হয়েছে। তবে গুলি লেগে নয়, পালানোর সময়ই সে জখম হয়েছে। ধৃত গ্যাংস্টারদের থেকে বিভিন্ন  অস্ত্র উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। তবে অভিযুক্তদের থেকে ঠিক কী কী পাওয়া গিয়েছে সেবিষয়ে এখনও মুখ খোলেনি পুলিশ।

 প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী ভগবন্ত মান কয়েক দিন আগে জানিয়েছিলেন, পুলিশকে আক্রমণ করা হলে পুলিশও পাল্টা গুলি চালাবে। সূত্রের খবর, শনিবার মোহালি এবং পাতিয়ালাতেও হয়েছে এনকাউন্টার। গ্রেফতার হয়েছে দুই গাড়ি চোর এবং খুনে অভিযুক্ত এক জন। দুটি ক্ষেত্রেই অভিযুক্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর পর পাল্টা গুলি ছোড়ে পুলিশও। আর এই নিয়ে পাঞ্জাবে গত ১১ দিনে অষ্টমবার এনকাউন্টার করল পুলিশ।


```