Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘মধ্যপ্রদেশ ফরমুলা’ রাজস্থানেও, গেহলটের বিরুদ্ধে প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র

‘মধ্যপ্রদেশ ফরমুলা’ রাজস্থানেও, গেহলটের বিরুদ্ধে প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র

শেষ আপডেট: 10 November 2023 12:22

শঙ্খদীপ দাস 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ঝটিকা সফরে রাজস্থান ও মধ্যপ্রদেশে যাচ্ছেন। রাজস্থানে একটি এবং মধ্যপ্রদেশে দুটি জনসভায় ভাষণ দেবেন তিনি। একই সঙ্গে ভোটমুখী দুই রাজ্যে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন, যার আর্থিক মূল্য ২৭ হাজার কোটি টাকা। 

প্রধানমন্ত্রীর সোমবারের সফর বাড়তি মাত্রা পেতে চলেছে রাজস্থানে। চিত্তরগড়ের সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে থাকার কথা কেন্দ্রের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের। সূত্রের খবর, যোধপুরের এই প্রবীণ সাংসদকেই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে প্রার্থী করতে চলেছে বিজেপি। সোমবারই দল এই সংক্রান্ত ঘোষণা করতে পারে। রবিবার বেশি রাত পর্যন্ত দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন।  

বিজেপি সূত্রের খবর, ভোটমুখী রাজস্থান ও ছত্তীসগড়েও বিজেপি ‘মধ্যপ্রদেশ ফরমুলা’ অনুসরণ করতে চলেছে। মধ্যপ্রদেশে ইতিমধ্যে দল যে ৭৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তাঁদের ছয়জন সাংসদ এবং তিনজন কেন্দ্রীয় মন্ত্রী। সেই তালিকায় গোয়ালিয়র-ভিন্দ এলাকার প্রভাবশালী মুখ নরেন্দ্র সিং তোমারও আছেন, আছেন ইন্দোরের নেতা কৈলাশ বিজয়বর্গীয়, দল ক্ষমতায় টিকে গেলে যাঁদের নাম মুখ্যমন্ত্রী হিসাবে বিবেচনা করা হতে পারে। 

তাৎপর্যপূর্ণ হল, প্রথম দুই তালিকায় মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের নাম নেই। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে দিয়েছেন, কেউ মুখ্যমন্ত্রী প্রার্থী নন। ভোটের পর ঠিক হবে কে বসবেন মুখ্যমন্ত্রীর কুর্সিতে। চারবারের মুখ্যমন্ত্রী শিবরাজ দলের ভাবনায় নেই, নানা সিদ্ধান্তে তা স্পষ্ট। 

বর্তমান বিধায়কদের টিকিট কেটে কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদদের প্রার্থী করায় মধ্যপ্রদেশে পদ্ম শিবিরে তুমুল শোরগোল শুরু হয়েছে। দল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন একাধিক বিধায়ক। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাতে দমে না গিয়ে রাজস্থানেও একই ফরমুলা প্রয়োগ করতে চলেছে। 

বিধানসভা ভোট ঘিরে বিজেপির অন্দরে তীব্র অশান্তি চলছে মরুরাজ্যেও। সেখানে দলের মুখ হতে মরিয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। বিগত বহু বছর চুপ থাকা প্রাক্তন এই মুখ্যমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে হালে রাজ্য সফর করে তেড়েফুঁড়ে উঠেছেন। রবিবার দিল্লির নির্বাচনী বৈঠকে রাজস্থানের নেতাদের সঙ্গে তিনিও ছিলেন। 

দলীয় সূত্রের খবর, প্রার্থী তালিকায় তাঁর অনুগামীদের রেখে ভারসাম্য রক্ষার চেষ্টা হলেও বসুন্ধরাকে সামনের সারিতে রাখার সম্ভাবনা কম। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং সেখাওয়াতকে কংগ্রেসের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে প্রার্থী করা হলেও তাঁকে দলের মুখ করা হবে না। রাজস্থানে প্রার্থী করা হতে পারে আর এক কেন্দ্রীয় মন্ত্রী অর্জুনরাম মেঘাওয়ালকেও। নভেম্বর-ডিসেম্বরে ভোট হতে যাওয়া পাঁচ রাজ্য রাজস্থান, ছত্তীসগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং মিজোরামে বিজেপির মুখ্য প্রধানমন্ত্রী মোদীই। 

আসলে বিধানসভা ভোটে কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদদের প্রার্থী করে মোদী-শাহ-নাড্ডা জুটি এক ঢিলে দুই পাখি মারার কৌশল নিয়েছেন। জোরদার লড়াইয়ের বার্তা দেওয়ার পাশাপাশি প্রচলিত একটি ব্যবস্থাকেও ভাঙতে চেয়েছেন তাঁরা। বিরোধী পক্ষের শক্তিশালী প্রার্থীর বিরুদ্ধে দুর্বল প্রতিদ্বন্দ্বী দেওয়ার প্রথা থেকে সরে এসে ২০১৯-এর লোকসভা ভোটে আমেথিতে রাহুল গান্ধীর বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে প্রার্থী করে সফল হয় দল। স্মৃতির কাছে হার নিশ্চিত বুঝে কেরলের ওয়ানাড থেকেও সেবার প্রার্থী হন রাহুল। 

ছত্তীসগড়েও বিজেপি একই ফরমুলা নিয়েছে। সেখানে কংগ্রেসের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বিরুদ্ধে তাঁর ভাইপো তথা বিজেপির তিনবারে সাংসদকে প্রার্থী করেছে পদ্মশিবির। কংগ্রেস সূত্রের খবর, বিজেপির কৌশলে প্রবল চাপে পড়েছেন মুখ্যমন্ত্রী বাঘেল। তিনি আসন বদল করতে পারেন, অথবা দুটি আসনে প্রার্থী হতে পারেন।


```