Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সপ্তমী সকালে ইতিহাস গড়ার পথে ভারত, গগনযান উড়বে আর কিছুক্ষণেই, শুরু হল কাউন্টডাউন

সপ্তমী সকালে সেজেগুজে লঞ্চ প্যাডে বসে অপেক্ষা করছে গগনযান। দীর্ঘ সময়ের অপেক্ষার পরে স্বপ্ন সফল হতে চলেছে।

সপ্তমী সকালে ইতিহাস গড়ার পথে ভারত, গগনযান উড়বে আর কিছুক্ষণেই, শুরু হল কাউন্টডাউন

শেষ আপডেট: 21 October 2023 10:03

দ্য ওয়াল ব্যুরো: শুরু হয়ে গেল কাউন্টডাউন। সপ্তমী সকালে সেজেগুজে লঞ্চ প্যাডে বসে অপেক্ষা করছে গগনযান। দীর্ঘ সময়ের অপেক্ষার পরে স্বপ্ন সফল হতে চলেছে। ইসরো জানিয়েছে, সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্রের লঞ্চিং প্যাড থেকে মহাকাশে উড়ে যাবে গগনযান। তবে এই মিশনে মানুষ নেই। এটা শুধুই ‘টেস্ট ফ্লাইট’।

সকাল সাড়ে ৮টায় মিশন শিডিউল করা হয়েছিল। পরে ইসরো জানায় গগনযানের উড়তে আর একটু দেরি হবে। ভূপৃষ্ঠের ১৭ কিলোমিটার ওপরে পাঠানো হবে টিভি ডি-১ রকেটকে। সেখানে উঠে 'ক্রু মডিউল' এবং 'ক্রু এসকেপ মডিউল' আলাদা হয়ে যাবে। খুলে যায় প্যারাশ্যুট। তারপর তা ফের পৃথিবীর দিকে নেমে আসবে।

গগনযান মিশনে মহাকাশে মানুষ পাঠানোই লক্ষ্য ইসরোর। ৪০০ কিলোমিটার কক্ষপথে মহাকাশচারীদের পাঠানো ও তাঁদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্যই গগনযান মিশন। সেই লক্ষ্য়ে পৌঁছতে হলে একাধিক ধাপ বা পর্য়ায় সফল ভাবে পার করাও জরুরি। ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, এই অভিযানের যে ক্রু মডেল রয়েছে সেটি নির্মাণের নানা স্তর থাকে। এরই মধ্যে একটি হল টেস্ট ভেহিকেল অ্যাবর্ট মিশন বা টিভি-ডি১। ইসরো সূত্রে খবর, টিভি ডি-১ ক্রু মডিউলের একটি 'আনপ্রেশারাইজ ভার্সন'। আজ এটিরই পরীক্ষামূলক উৎক্ষেপণ হবে। বঙ্গোপসাগরে অবতরণের পর এই ক্রু মডিউলটি উদ্ধার করে আনা হবে। সে জন্য তৈরি রয়েছে একটি ভেসেল এবং ভারতীয় নৌবাহিনীর একটি টিমও।

কেন্দ্রীয় সরকারের তরফে কদিন আগেই জানানো হয়েছিল ২০৪০ সালের মধ্যে চাঁদে মহাকাশচারী পাঠানোর চেষ্টা করছে দেশ। সেই সঙ্গে আরও জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০৩৫ সালের মধ্যে স্পেস স্টেশন তৈরির নকশা তৈরিতেও নির্দেশ দিয়েছেন মহাকাশ গবেষণা সংস্থাকে। সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছে ইসরো।


```