Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

India Pakistan War: ভারতের যে ২০টি শহরে নতুন করে ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তান

টানা দ্বিতীয় রাতেও পাকিস্তানের উস্কানিমূলক হামলা—জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাতের ২০টি অঞ্চলে ড্রোন হামলা ও গোলাবর্ষণ। ভারতীয় সেনার সফল প্রতিরোধ, সীমান্তে চরম উত্তেজনা।

India Pakistan War: ভারতের যে ২০টি শহরে নতুন করে ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তান

ফাইল ছবি

শেষ আপডেট: 9 May 2025 23:19

দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের মাত্রা বাড়িয়ে তুলেছে পাকিস্তান (Pakistan)। টানা দ্বিতীয় রাতেও ভারতের একাধিক সীমান্তবর্তী রাজ্য—জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, রাজস্থান এবং গুজরাতে ড্রোন হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে পাক সেনা। আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখা (LoC)-র প্রায় ২০টি স্থানে এই হামলা হয়েছে বলে সেনা সূত্রে খবর।

হামলার অন্যতম লক্ষ্য ছিল বায়ুসেনা ঘাঁটিগুলি। জম্মুর অবন্তিপুরা এয়ার বেসের দিকেও ড্রোন পাঠানো হয়। তবে ভারতীয় সেনার তৎপরতায় অধিকাংশ ড্রোন মাঝপথেই ধ্বংস করা সম্ভব হয়েছে। শুধুমাত্র রাজস্থানের জয়সলমিরেই ৯টি এবং বারমেরে ১টি ড্রোন গুলি করে নামানো হয়েছে। তবে পাঞ্জাবে পাক ড্রোন হামলায় তিন জন সাধারণ মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

পাকিস্তান যে সব শহরে হামলা চালাচ্ছে সেগুলি হল —

পঞ্জাব: অমৃতসর, পাঠানকোট, ফিরোজপুর, গুরুদাসপুর

জম্মু ও কাশ্মীর: জম্মু, সাম্বা, কুপওয়ারা, উরি, পুঞ্চ, রাজৌরি, হান্দওয়ারা, নওগাম

রাজস্থান: পোখরান, জয়সলমির, বারমের

গুজরাতের কিছু সীমান্তবর্তী অঞ্চলেও হামলার আশঙ্কা

এই আক্রমণের পর অমৃতসর, পাঠানকোট ও জম্মুতে সাইরেন বাজানো হয় এবং সতর্কতামূলক ব্ল্যাকআউট চালু করা হয়। অমৃতসরে অন্তত ১৫টি ড্রোন দেখা গিয়েছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন। শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট, বাসিন্দাদের ঘরেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা একটি টুইটে জানান, ‘‘গোলার আওয়াজ শোনা যাচ্ছে, সম্ভবত ভারী আর্টিলারির।’’ তিনি সাধারণ মানুষকে ঘরে থাকার এবং গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

পাকিস্তানের এই নতুন আগ্রাসনের পাল্টা হিসেবে ভারতও চারটি পাকিস্তানি বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে সশস্ত্র ড্রোন হামলা চালিয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।

বর্তমান পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনী ও বায়ুসেনা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।


```