Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

যৌন হেনস্থার এক মামলা নিয়ে মুখ খুললেন লেফটেন্যান্ট গভর্নর, নয়া অভিযোগ কেজরিওয়ালের বিরুদ্ধে

এক যৌন হেনস্থার মামলা নিয়ে সরব হলেন তিনি। নতুন অভিযোগ আনলেন জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। 

যৌন হেনস্থার এক মামলা নিয়ে মুখ খুললেন লেফটেন্যান্ট গভর্নর, নয়া অভিযোগ কেজরিওয়ালের বিরুদ্ধে

অরবিন্দ কেজরিওয়াল - ফাইল চিত্র

শেষ আপডেট: 29 March 2024 07:27

দ্য ওয়াল ব্যুরো: আবগারি মামলায় গ্রেফতার হওয়ার পর জেল থেকেই কার্যত সরকার চালাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই বিষয়ের বিরোধিতা করে মুখ খুলেছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। বলেছিলেন, এইভাবে বেশিদিন কোনও সরকার চলতে পারে না। এবার এক যৌন হেনস্থার মামলা নিয়ে সরব হলেন তিনি। নতুন অভিযোগ আনলেন জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। 

লেফটেন্যান্ট গভর্নরের অভিযোগ, বাবাসাহেব আম্বেডকর হাসপাতালে যৌন হেনস্থার এক ঘটনার তদন্তে অভিযুক্ত অধ্যক্ষের বদলির ফাইল গত ৪৫ দিন ধরে আটকে রেখেছেন মুখ্যমন্ত্রী। সেই কারণে নাকি কোনও পদক্ষেপ কড়া যাচ্ছে না বলে তিনি দাবি করেন। তাঁর দফতর একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, যৌন হেনস্থার ঘটনায় অধ্যক্ষকে অপসারণের দাবি তুলেছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ। অভিযোগ, নির্যাতিতার সঙ্গে সহযোগিতা করেননি হাসপাতালের অধ্যক্ষ। তাই তাঁকে অপসারণ করা উচিত। 

আপ দাবি করেছে, এই ঘটনায় পদক্ষেপ নিতে দেরি করছেন লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। কিন্তু এই ইস্যুতে পাল্টা দিল্লির আপ সরকার তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই অভিযোগ করছেন লেফটেন্যান্ট গভর্নর। যদিও কেজরিওয়ালের সঙ্গে তাঁর সংঘাতের বিষয়টি নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার দুজনের মতানৈক্য হয়েছে। প্রসঙ্গত, গ্রেফতারির পর নিম্ন আদালত দিল্লির মুখ্যমন্ত্রীকে সাত দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল। সেই মেয়াদ শেষে বৃহস্পতিবার তাঁর মামলার শুনানি হয়। সেই মামলাতেই আগামী ১ তারিখ পর্যন্ত হেফাজতের মেয়াদ বৃদ্ধি হয়েছে কেজরিওয়ালের। 

মামলার শুনানিতে বৃহস্পতিবার দিল্লির মু্খ্যমন্ত্রী ইডিকে দোষারোপ করে একাধিক বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেছেন, ইডি চাইছে আম আদমি পার্টিকে শেষ করে দিতে। ইডি দাবি করেছে, আবগারি মামলায় অন্তত ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। বৃহস্পতিবার রাউস অ্যাভিনিউ আদালতে কেজরিওয়াল বলেন, ''১০০ কোটি টাকা আসলে নেই। ইডি সম্পূর্ণ ভুয়ো দাবি করেছে। তাঁদের নিজেদের কাছে এই টাকার হিসেব নেই।'' 


```