Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাইকেল নিয়ে রাস্তায় স্টান্ট দেখাতে যাওয়াই কাল হল! দেওয়ালে সজোরে ধাক্কা মেরে মৃত্যু কিশোরের

গত সোমবার নীরজ যাদব তাঁর মীরা রোডের বাড়ি থেকে ঘোরবুন্দার ফোর্টে যাওয়ার জন্যই সাইকেল নিয়ে বেরিয়েছিল।

সাইকেল নিয়ে রাস্তায় স্টান্ট দেখাতে যাওয়াই কাল হল! দেওয়ালে সজোরে ধাক্কা মেরে মৃত্যু কিশোরের

সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবি

শেষ আপডেট: 1 November 2024 16:48

দ্য ওয়াল ব্যুরো: সাইকেল নিয়ে স্টান্ট করা ছিল নেশার মতো। কিন্তু কেরামতি করতে গিয়ে এমন ভয়ঙ্কর পরিণতি হবে তা কে জানত! নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে দেওয়ালে ধাক্কা মেরে মৃত্যু হল ১৬ বছরের কিশোরের। মুম্বইয়ের মীরা রোডের ঘটনা।

জানা গিয়েছে, গত সোমবার নীরজ যাদব তাঁর মীরা রোডের বাড়ি থেকে ঘোরবুন্দার ফোর্টে যাওয়ার জন্যই সাইকেল নিয়ে বেরিয়েছিল। এরপর পাশের একটি গলি দিয়ে যাওয়ার সময় স্টান্ট দেখাচ্ছিল সে।

কিন্তু আচমকা একটি বাড়ির দেওয়াল সামনে চলে আসে তার। চেষ্টা করেও সাইকেলের গতি কোনওভাবেই কমানো সম্ভব হয়নি নীরজের পক্ষে। নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বাড়ির দেওয়ালে ধাক্কা মেরে রাস্তায় ছিটকে পড়ে সে। ইতিমধ্যে ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে এসেছে পুলিশের।

বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। দেখা যায় মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে নীরজ। মাথা ফেটে রক্তও বেরতে থাকে। পরে তাকে বাবাসাহেব আম্বেদকর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও লাভ হয়নি। ১৬ বছর বয়সি মুম্বইয়ের বাসিন্দাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

পরিবার সূত্রে খবর, সাইকেল নিয়ে সারাদিনই মুম্বইয়ের বিভিন্ন প্রান্তে ঘুরত সে। স্টান্ট দেখানোই ছিল তার ধ্যানজ্ঞান। ছেলেকে হারিয়ে শোকের ছায়া পরিবারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


```