Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গালওয়ান সংঘর্ষের চার বছর পর চিন সফরে রাজনাথ! থাকবেন সাংহাইয়ে প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে

এলএসি-তে উত্তেজনা কমাতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলাতে গত কয়েক মাস ধরেই আলোচনার পথে হাঁটছে দিল্লি ও বেজিং।

গালওয়ান সংঘর্ষের চার বছর পর চিন সফরে রাজনাথ! থাকবেন সাংহাইয়ে প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে

রাজনাথ সিং (ফাইল ছবি)

শেষ আপডেট: 15 June 2025 13:07

দ্য ওয়াল ব্যুরো: ২০২০-তে গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই  প্রথমবার চিন সফরে যেতে পারেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। চলতি মাসের শেষ দিকে চিনের কিংডাও শহরে অনুষ্ঠিত হতে চলেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক। সূত্রের খবর, সেই বৈঠকে চিনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে রাজনাথকে।

যদি এই সফর হয়, তাহলে ২০২০-র গালওয়ান সংঘর্ষের পরে প্রথম কোনও ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী প্রথম চিন সফরে যাবেন। একইসঙ্গে, ২০২৪ সালের অক্টোবরে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর যৌথ টহল ও সেনা প্রত্যাহারের বিষয়ে যে চুক্তি হয়েছিল দুই দেশের মধ্যে, তার পরও এটাই হবে এদেশের প্রথম কোনও মন্ত্রীর চিন সফর।

প্রসঙ্গত, এলএসি-তে উত্তেজনা কমাতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলাতে গত কয়েক মাস ধরেই আলোচনার পথে হাঁটছে দিল্লি ও বেজিং। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শেষবার চিনের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাডমিরাল দং জুনের সঙ্গে দেখা করেন লাওসে অনুষ্ঠিত এডিএমএম-প্লাস (ADMM-Plus) সম্মেলনে। পূর্ব লাদাখ থেকে সেনা অপসারণে সম্মত হওয়ার পর সেটা ছিল দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীদের প্রথম সরাসরি সাক্ষাৎ।

এদিকে এই সফরের জল্পনা এমন সময় সামনে এল, যখন দুই দেশই সম্পর্ক স্বাভাবিক করার জন্য নানা কূটনৈতিক প্রচেষ্টায় ব্যস্ত। এর মধ্যে রয়েছে কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় চালুর আলোচনা, দু’দেশের মধ্যে ফের বিমান যোগাযোগ শুরু করা, হাইড্রোলজিকাল তথ্যের বিনিময় আবার শুরু করা এবং ভিসা ও মানুষে-মানুষে আদানপ্রদান সহজ করার মতো বিষয়।

এসসিও-র সভাপতিত্ব এখন চিনের হাতে। দিল্লিতে সম্প্রতি ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রির সঙ্গে চিনের ভাইস ফরেন মিনিস্টার সুন ওয়েইডংয়ের আলোচনার সময়ও ভারত চিনের সভাপতিত্বকে সমর্থনের বার্তা দিয়েছে।

সব মিলিয়ে, গালওয়ানের রক্তাক্ত অতীতের ছায়া সরিয়ে নতুন করে সম্পর্ক গড়ার সম্ভাবনায় নজর রয়েছে দুই প্রতিবেশী রাষ্ট্রের। সেই পথেই কি প্রথম কূটনৈতিক ধাপ হতে চলেছে রাজনাথ সিংহের সম্ভাব্য চিন সফর? এখন সেটার দিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল।


```