Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরকাশীতে কপ্টার ভেঙে মৃত ৪ পর্যটক, জখম ২

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়ে মৃতদের পরিবারবর্গকে শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি কপ্টার দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন এবং স্থানীয় প্রশাসনকে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সব রকমের সাহায্যের কথা বলেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি এই ঘটনার প্রতিটি মুহূর্তের উপর নজর রাখছেন এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন।

উত্তরকাশীতে কপ্টার ভেঙে মৃত ৪ পর্যটক, জখম ২

বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।

শেষ আপডেট: 8 May 2025 10:59

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে চারজনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কপ্টারে মোট ৬ জন ছিলেন। বাকি ২ জন মারাত্মক জখম হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়ে মৃতদের পরিবারবর্গকে শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি কপ্টার দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন এবং স্থানীয় প্রশাসনকে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সব রকমের সাহায্যের কথা বলেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি এই ঘটনার প্রতিটি মুহূর্তের উপর নজর রাখছেন এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন।

৬ যাত্রীকে নিয়ে হেলিকপ্টারটি দেরাদুন থেকে উড়ে হর্ষিল হেলিপ্যাডের দিকে যাচ্ছিল। সেখান থেকে ৩০ কিমি সড়কপথে গঙ্গানি বা হৃষিকুণ্ডের পথে যাত্রা করার কথা ছিল পর্যটকদের। হৃষিকুণ্ডকে একটি উষ্ণ জলের প্রস্রবণ, যা হিন্দুরা অতি পবিত্র বলে মনে করেন।

দুর্ঘটনার খবর পেয়েই রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। জরুরিকালীন ভিত্তিতে উদ্ধারকাজ চালানো হচ্ছে। কী কারণে কপ্টার ভেঙে পড়েছে তার তদন্ত শুরু হয়েছে।

```