Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রেনে বালতি ভরা বাজি, অমৃতসর-হাওড়া মেলে বিস্ফোরণ! জখম ৪

শনিবার রাত ১০.৩০ নাগাদ অমৃতসর থেকে হাওড়া ফেররা সময় সিরহিন্দ রেলওয়ে স্টেশনের কাছে ঘটনাটি হয়। বিস্ফোরণ হয় ট্রেনটির জেনারেল বগিতে।

ট্রেনে বালতি ভরা বাজি, অমৃতসর-হাওড়া মেলে বিস্ফোরণ! জখম ৪

ছবি সৌজন্যে: গুগল

শেষ আপডেট: 3 November 2024 16:47

দ্য ওয়াল ব্যুরো: অমৃতসর-হাওড়া মেলে বিস্ফোরণ। জখম চার। ঘটনার তদন্ত জিআরপি ও রেলওয়ে পুলিশ ফোর্স। শনিবার রাতের ঘটনা। জখম চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা সুস্থ রয়েছেন। 

শনিবার রাত ১০.৩০ নাগাদ অমৃতসর থেকে হাওড়া ফেররা সময় সিরহিন্দ রেলওয়ে স্টেশনের কাছে ঘটনাটি হয়। বিস্ফোরণ হয় ট্রেনটির জেনারেল বগিতে। জখম হন চার জন। ওই কামড়ায় মজুত বাজি থেকেই বিস্ফোরণ বলে অনুমান পুলিশের। ঘটনায় আতঙ্ক ছড়ায়। সকলেই ট্রেন থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। ২০ জন চলন্ত ট্রেন থেকে ঝাঁপও দেয়।

তড়িঘড়ি জিআরপি ও রেল পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পুলিশ জানিয়েছে, জখম চারজনের মধ্যে তিনজন বিহারের বাসিন্দা ও একজন উত্তরপ্রদেশের। বিহারের ভোজপুরের অজয় কুমার ও তাঁর স্ত্রী সঙ্গীতা কুমারী, বিরারের নওয়াদার বাসিন্দা সোনু কুমার ও উত্তরপ্রদেশের আশুতোষ পাল বর্তমানে ফতেগড় সাহিবের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। 

প্রত্যক্ষদর্শী রাকেশ পাল, জখম আশুতোষ পালের ভাই জানান, রাতে তাঁরা যখন ঘুমোচ্ছিলেন তখন ঘটনাটি হয়। পরিবারের সঙ্গেই ওই ট্রেনে যাত্রা করছিলেন তাঁরা। ঘুমের মধ্যে এমন হওয়ায় ভয় পেয়ে হুড়োহুড়ি করতে শুরু করে সকলে। আশুতোষও ট্রেন থেকে ঝাঁপ দেয়। 

পুলিশ জানিয়েছে, অজয় ও সঙ্গীতা ছট পুজোর জন্য বিহারে যাচ্ছিলেন। ট্রেনে উঠেছিলেন ফাগওয়াড়া স্টেশন থেকে। আর সোনু কুমার ট্রেনে চেপেছিলেন জলন্ধর থেকে। 

ঘটনার তদন্ত শুরু হয়েছে। ট্রেনে কে বাজি রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।


```