Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

মুহাকুম্ভে পুণ্যস্নানে গিয়ে অঘটন! জলে নামতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এনসিপি নেতার

বুধবারই প্রয়াগরাজ থেকে সোলাপুরে এনসিপি নেতার দেহ নিয়ে আসা হবে।

মুহাকুম্ভে পুণ্যস্নানে গিয়ে অঘটন! জলে নামতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এনসিপি নেতার

এনসিপি নেতা মহেশ কোঠে

শেষ আপডেট: 15 January 2025 12:47

দ্য ওয়াল ব্যুরো: মহাকুম্ভে স্নান করতে গেছিলেন। কিন্তু পুণ্যস্নানে গিয়ে এতবড় অঘটন ঘটে যাবে তা কে জানত? জলে স্নান করতে নেমে হৃদরোগে আক্রান্ত হয় মৃত্যু হল এনসিপি নেতা মহেশ কোঠের। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর।

জানা গেছে, মঙ্গলবার প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করতে গেছিলেন শরদ পাওয়ারের শিবিরের নেতা তথা সোলাপুরের প্রাক্তন মেয়র মহেশ। জলে নামতেই হার্ট অ্যাটাক হয় তাঁর। 

এরপরই বুকে হাত দিয়ে যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। জল থেকে উঠিয়ে এনসিপি নেতাকে তড়িঘড়ি মেডিক্যাক ক্যাম্পে নিয়ে আসা হলেও লাভের লাভ কিছুই হয়নি। কিছুক্ষণের মধ্যেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃত্যুকালে এনসিপি নেতার বয়স হয়েছিল ৬০ বছর।

সূত্রের খবর, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা নাগাদ ত্রিবেণী সঙ্গমে পূণ্যস্নান করতে যান মহেশ। এদিকে দলের নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। তাঁর পরিবার ও প্রিয়জনদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। 

সোলাপুরের প্রাক্তন মেয়রের সহকারী জানান, মকর সংক্রান্তি উপলক্ষে প্রয়াগরাজে এসেছিলেন মহেশ। মূল উদ্দেশ্য ছিল ১৪৪ বছর পর বিশেষ দিনে অমৃত স্নান। এদিন পুণ্য লাভের আশায় জলেও নামেন। তারপরই ঘটে যায় দুর্ঘটনা। 

জানা গেছে, বুধবারই প্রয়াগরাজ থেকে সোলাপুরে এনসিপি নেতার দেহ নিয়ে আসা হবে। বিকেলের মধ্যেই শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পরিবারে তাঁর স্ত্রী ও ছেলে রয়েছেন। তবে দলের নেতার আচমকা চলে যাওয়া কিছুতেই মানতে পারছেন না এনসিপি কর্তারা।


```