Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাঁকডাকই সার, মহারাষ্ট্রের ভোটে ‘লাস্ট বয়’ বিগ বস খ্যাত এজাজ, পেলেন নোটার থেকেও কম ভোট 

মহারাষ্ট্রের বিধানসভা ভোটে ভারসোভা আসন থেকে আজাদ সমাজ পার্টির (কাঁসিরাম) টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

হাঁকডাকই সার, মহারাষ্ট্রের ভোটে ‘লাস্ট বয়’ বিগ বস খ্যাত এজাজ, পেলেন নোটার থেকেও কম ভোট 

এজাজ খান

শেষ আপডেট: 24 November 2024 18:05

দ্য ওয়াল ব্যুরো: বুক ফুলিয়ে নামলেও ভোটের ময়দানে রীতিমতো নাকানিচোবানি খেতে হল প্রাক্তন বিগ বস প্রতিযোগী এজাজ খানকে। অনান্য জগতে কেরামতি জানা থাকলেও রাজনীতির অঙ্ক যে একেবারেই সহজ নয় তা হাড়েহাড়ে টের পেলেন তিনি। 

মহারাষ্ট্রের বিধানসভা ভোটে ভারসোভা আসন থেকে আজাদ সমাজ পার্টির (কাঁসিরাম) টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। কিন্তু ফলাফল বেরলে দেখা গেল এজাজ পেয়েছেন মাত্র ১৫৫টি ভোট। এই ভোটের মধ্যে তাঁর পরিবারের সদস্যদের সংখ্যা ৭০-এরও বেশি। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। 

ভাবছেন তো ইনস্টাগ্রামে যার অনুরাগীর সংখ্যা ৫৬ লক্ষেরও বেশি। ফ্যান পেজেও চোখ রাখলে দেখা যায় অভিনেতার কয়েক লক্ষ ফলোয়ার রয়েছেন। কিন্তু ভোট যুদ্ধে নেমে প্রথমে আওয়াজ তুলেছিলেন অভিনেতা। তিনি জানান, তিনিই নাকি সবসময় এক নম্বর। কিন্তু শনিবার দেখা গেল এক নয়, একেবারে লাস্ট বয় তিনি।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ৭৪৭ জন ভোটার নোটাকে বেছে নিলেও এজাজকে একেবারেই পাত্তা দেননি। সে কারণেই তিনি পেয়েছেন মাত্র ১৫৫টি ভোট। তবে হাঁকডাক করলেও ‘হেভিওয়েট’ অভিনেতা মুখ থুবড়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে।

এক নেটিজেন লেখেন, ‘ইনস্টাগ্রামে ৫.৬ মিলিয়ন ফলোয়ার থাকা এজাজ খান পেয়েছেন ১৫৫টি ভোট। কিন্তু মনে রাখবেন ১৬ বছরের বাচ্চারা বিগ বসে আপনাকে ভোট দিয়ে বাঁচালেও এই ভোটের অঙ্ক আলাদা।’  

এজাজের জন্ম গুজরাতের আহমেদাবাদে। ২০০৩ সালে বলিউডে কেরিয়ার শুরু করেন তিনি। এছাড়াও বেশ কিছু জনপ্রিয় টেলি ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও বিগ বস সিজন ৭-এর প্রতিযোগী ছিলেন। তবে এজাজের জীবন বেশ নাটকীয়। রুপোলী পর্দার নায়ককে ২০২১ সালে মুম্বই বিমানবন্দর থেকে মাদককাণ্ডে গ্রেফতার করা হয় তাঁকে। প্রায় দু’বছর জেলে বন্দী থাকার পর মুক্তি পান তিনি।


```