Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

বাজেট বাড়ান, ভারতীয় রেলের দুরবস্থা তুলে ধরতেই চরম কটাক্ষের শিকার বিদেশি তরুণী

সম্প্রতি উদয়পুর সিটি-জয়পুর ইন্টারসিটি এক্সপ্রেসে ভ্রমণ করছিলেন ইরিনা মোরেনো নামে বিদেশি তরুণী।

বাজেট বাড়ান, ভারতীয় রেলের দুরবস্থা তুলে ধরতেই চরম কটাক্ষের শিকার বিদেশি তরুণী

ইরিনা মোরেনো ও ট্রেনের বাথরুমের ছবি

শেষ আপডেট: 29 October 2024 18:52

দ্য ওয়াল ব্যুরো: খারাপ সময় কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় রেলের। প্রতিদিনই একের পর এক ঘটনায় মাথা খারাপ হওয়ার জোগাড় দেশবাসীর। গত সপ্তাহেই ভাস্কো দা গামা এক্সপ্রেসের এসি কোচে বিষাক্ত সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার ভারতীয় রেলের হতশ্রী ছবি সামনে আনলেন ইরিনা মোরেনো নামে এক বিদেশি তরুণী। 

সম্প্রতি উদয়পুর সিটি-জয়পুর ইন্টারসিটি এক্সপ্রেসে চড়েছিলেন তরুণী। ভ্রমণের সেই অভিজ্ঞতা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন তিনি। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। ওই ট্রেনের ঠিক কেমন অবস্থা তা জানাতেই একাধিক বিষয় ক্যামেরাবন্দী করেছিলেন ইরিনা। পরে তা ইনস্টাগ্রামে পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়। 

ঠিক কী অভিযোগ এনেছেন তিনি?

দুরপাল্লার ট্রেনে বাথরুম নিয়ে যাত্রীদের অভিযোগ দীর্ঘদিনের। তাকেই হাতিয়ার করে ভারতীয় রেলের তুলোধনা করেছেন তরুণী। এবার ইন্টারসিটি ট্রেনের সেকেন্ড ক্লাসের বাথরুম ও অস্বচ্ছতার অভিযোগ সামনে এনে শোরগোল ফেলেছেন ইরিনা।

তিনি ভিডিওতে লিখেছেন, ভারতের ট্রেনে ওয়েস্টার্ন টয়লেটের হাল দেখুন! ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যে ভিডিওটি ৫৮ লক্ষ মানুষ দেখে নিয়েছেন। লাইকও দিয়েছেন ৫২ হাজারেরও বেশি মানুষ। 

ইরিনার এমন ভিডিও ছড়িয়ে পড়তে নেটাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একজন লিখেছেন, ‘আপনি সস্তার সেকেন্ড ক্লাসে চড়ছেন। পারলে ফার্স্ট ক্লাসে চড়ুন এবং ছবি তুলে মানুষকে দেখান।’

আরেকজন জানিয়েছেন, 'বন্দে ভারত-সহ অনান্য হাইস্পিড ট্রেন ব্যবহার না করে আপনি সস্তার ট্রেন বেছে নিয়েছেন। সম্মানের সঙ্গে ট্রেন চড়ুন।’

একজন লেখেন, এই টিকিটের দাম মেরেকেটে ১০০ থেকে ১২০ টাকা। ওই পয়সায় আপনি একটি পিজার টপিংও পাবেন না। এমনকি ভারতীয়রাও সেকেন্ড ক্লাসে যাত্রার আগে দু’বার ভাবেন। সেখানে আপনি কেন এটা করলেন? পারলে আপনার বাজেট বাড়ান, পরিষেবা উপভোগ করুন।’

শুধু উদয়পুর থেকে জয়পুর যাওয়ার ট্রেনই নয়, ইরিনা ভারতীয় রেলের একটি ফার্স্ট ক্লাসের ভিডিও আপলোড করেছেন। যা ইতিমধ্যে ১ লক্ষ ৯৫ হাজার মানুষ দেখে নিয়েছেন।


```