Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুরুষ কর্মীকে জোর করে চুম্বন! যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার প্রজ্বলের ভাই

একাধিক মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি, জনতা দল সেকুলারের (জেডিএস) নেতা প্রজ্বল রেভান্নাকে গত মাসে গ্রেফতার করেছিল পুলিশ।

পুরুষ কর্মীকে জোর করে চুম্বন! যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার প্রজ্বলের ভাই

সুরজ রেভান্না।

শেষ আপডেট: 23 June 2024 09:47

দ্য ওয়াল ব্যুরো: একাধিক মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি, জনতা দল সেকুলারের (জেডিএস) নেতা প্রজ্বল রেভান্নাকে গত মাসে গ্রেফতার করেছিল পুলিশ। এবার পুরুষ কর্মীকে যৌন হেনস্থার অভিযোগে প্রজ্বলের ভাই সুরজকে গ্রেফতার করল কর্নাটক পুলিশ।

পুলিশ সূত্রের খবর, সুরজের বিরুদ্ধে শনিবার হাসন জেলার হোলেনরাসিপুরা থানায় যৌন হেনস্থা এবং প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগ দায়ের করেছেন জেডিএস দলেরই এক কর্মী। 

পুলিশের কাছে ওই কর্মীর অভিযোগ, গত ১৬ জুন নিজের বাগানবাড়িতে ডেকে সুরজ তাঁকে জোর করে চুম্বন করেন। এমনকী ঠোঁটে-গালে কামড়েও দেয়। কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল বলে পুলিশকে জানিয়েছেন ওই কর্মী।

সুরজ কর্নাটক বিধান পরিষদের জেডিএস সদস্য। তাঁর অভিযোগ, ওই ব্যক্তি ৫ কোটি টাকা চেয়েছিলেন, না দেওয়াতেই মিথ্যে মামলায় ফাঁসানো হল।

যদিও পুলিশ সূত্রের খবর, সুরজের বিরুদ্ধে এর আগেও দলের এক পুরুষ কর্মীকে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। এমনকী দলের এক পুরুষ কর্মী সুরজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও এনেছিলেন। অন্যদিকে প্রজ্বল-সুরজের বাবা তথা কর্নাটকের প্রাক্তন মন্ত্রী এইচডি রেভান্নায়ের বিরুদ্ধেও রয়েছে এক নির্যাতিতাকে অপহরণের অভিযোগ। আপাতত জামিনে মুক্ত রয়েছেন তিনি।


```