Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

এয়ার ইন্ডিয়ার মুম্বই-নিউইয়র্কগামী বিমানে বোমাতঙ্কের পর দিল্লিতে অবতরণ, যাত্রীরা নিরাপদ

সরকারি সুত্রে জানানো হয়েছে, বিমানটি মুম্বই থেকে ওড়ার বেশ কিছু সময় পর পাইলটকে এয়াল ট্রাফিক কন্ট্রোল থেকে জানানো হয় বিমানে বোমা রাখা আছে।

এয়ার ইন্ডিয়ার মুম্বই-নিউইয়র্কগামী বিমানে বোমাতঙ্কের পর দিল্লিতে অবতরণ, যাত্রীরা নিরাপদ

এই বিমানের জরুরি অবতরণ হয়

শেষ আপডেট: 14 October 2024 10:13

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালে মুম্বই থেকে নিউ ইয়কের উদ্দেশে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ করানো হয়। দিল্লি বিমান বন্দরের এক প্রান্তে বিমানটিকে ঘিরে রেখেছে নিরাপত্তা রক্ষী, বোমা নিষ্ক্রিয় করার বাহিনী। আছে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং বিমান বন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফের কমান্ডোরা। 

সরকারি সুত্রে জানানো হয়েছে, বিমানটি মুম্বই থেকে ওড়ার বেশ কিছু সময় পর পাইলটকে এয়াল ট্রাফিক কন্ট্রোল থেকে জানানো হয় বিমানে বোমা রাখা আছে। খবর দেওয়া হয় দিল্লিতে অসামরিক বিমান পরিবহণ ও স্বরাষ্ট্রমন্ত্রকে। দিল্লির নির্দেশে বিমানটিকে রাজধানীর আইজিআই বিমানবন্দরে অবতরণ করতে বলা হয়। 

সেখানে যাত্রীদের নিরাপদে নামানো গিয়েছে। বিমানে ২৩৯জন যাত্রী ছিলেন। বিমানটি এরপর পরীক্ষা করা হবে। তারজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

একটি সূত্রের খবর, বোমা রাখার খবর পাওয়ার সময় বিমানটি আকাশে এমন জায়গায় ছিল যেখানে আশপাশে কোনও বিমানবন্দরে দ্রুত নিরাপত্তা বাহিনী এবং প্রয়োজনীয় লোকবল শামিল করতে সময় লাগত। তাই দিল্লিতে নামতে বলা হয়। সেখানে ২৪ ঘণ্টা জরুরি ব্যবস্থাপনা চালু থাকে। তার উপর দিল্লিতে তিনটি টার্মিনাল থাকায় এই ধরনের পরিস্থিতি সামাল দিতে সুবিধা হয়।


```