Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

লাদাখে পাহাড়ি নদীতে হড়পা বানে ট্যাঙ্কসহ ভেসে অফিসারসহ ৫ সেনার মৃত্যু

প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে নিয়োমা-চুশূল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

লাদাখে পাহাড়ি নদীতে হড়পা বানে ট্যাঙ্কসহ ভেসে  অফিসারসহ ৫ সেনার মৃত্যু

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 29 June 2024 12:18

দ্য ওয়াল ব্যুরো: লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে হড়পা বানে এক জুনিয়র কমিশনড অফিসারসহ (জেসিও) পাঁচ সেনা জওয়ান ভেসে গিয়েছেন। তাঁদের কারওরই বাঁচার সম্ভাবনা ক্ষীণ বলে আশঙ্কা। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, একটি টি-৭২ ট্যাঙ্ক শনিবার রাত ১টা নাগাদ পাঁচ জওয়ানকে নিয়ে স্থানীয় নদী পেরনোর সময় জলোচ্ছ্বাস ঘটে। হড়পা বানের তোড়ে গোটা ট্যাঙ্কটাই ডুবে যায়।

প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে নিয়োমা-চুশূল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। লেহ থেকে প্রায় ১৪৮ কিমি দূরে মন্দির মোড়ের কাছে জওয়ানরা টহল দিচ্ছিলেন। সেখানে পাহাড়ি নদী পেরোতে গিয়ে হড়পা বানের মুখে পড়েন তাঁরা। জওয়ানদের উদ্ধারে তল্লাশি শুরু হয়েছে।

সূত্রে জানা গিয়েছে, চিন সীমান্তের কাছে তাঁরা পাহারার কাজ করছিলেন। সেই নদীতে জলের তোড় হঠাৎই বেড়ে যায়। জলস্ফীতিতে ট্যাঙ্কটি ডুবে যায়। প্রতিরক্ষা আধিকারিকরা এক বিবৃতিতে জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনীর এক জেসিও এবং চার জওয়ান দৌলত বেগ ওল্ডি এলাকায় একটি নদী পার হওয়ার সময় প্রাণ হারান। পাঁচটি দেহই উদ্ধার করা হয়েছে।

এই মৃত্যুর খবরে গভীর শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি এক বার্তায় বলেন, দেশের প্রতি সেনা জওয়ানদের একনিষ্ঠ কর্তব্যের কথা অবিস্মরণীয় থেকে যাবে। আমার অন্তর থেকে মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। দেশের মানুষ শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকবে।


```