Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিয়ন্ত্রণ হারিয়ে জলে গাড়ি! তেলেঙ্গানায় মৃত্যু পাঁচ বন্ধুর, বরাতজোরে প্রাণ বাঁচল এক জনের

প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়েই এমন কাণ্ড। 

নিয়ন্ত্রণ হারিয়ে জলে গাড়ি! তেলেঙ্গানায় মৃত্যু পাঁচ বন্ধুর, বরাতজোরে প্রাণ বাঁচল এক জনের

লেক থেকে তোলা হয়েছে গাড়ি

শেষ আপডেট: 7 December 2024 20:14

দ্য ওয়াল ব্যুরো: নিয়ন্ত্রণ হারিয়ে সোজা লেকে পড়ল গাড়ি। পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজন বন্ধুর। শনিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে তেলঙ্গানার ইয়ারাগিরিগুট্টার পোচমপল্লি থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, শনিবার ভোর ৫টা নাগাদ তেলেঙ্গানার কোঠাগুডেম থেকে থেকে পোচমপল্লিতে আসছিলেন ছ’জন বন্ধু। কিন্তু রাস্তার বাঁক ঘুরতে গিয়ে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। 

এরপরই সেটি সোজা লেকে গিয়ে পড়ে। মৃতেরা হলেন, ভামসি (২৩), দীনেশ (২১), হর্ষ (২১), বালু (১৯) এবং বিনয় (২১)। কিন্তু প্রাণে বেঁচেছেন মণিকান্ত (২১) নামে এক যুবক।

জানা গেছে, গাড়িতে ছ’জন থাকলেও একজন সাঁতার কেটে নিজের প্রাণ বাঁচাতে পারলেও বাকি পাঁচজন সেটা পারেননি। গাড়ি সমেত লেকের জলে ডুবে মৃত্যু হয় তাঁদের। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়েই এমন কাণ্ড। 

বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই পুলিশ ও দমকলকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। তবে কীভাবে এমন ঘটনা ঘটল, সবাই প্রাণে মারা গেলেও কীভাবে প্রাণে বাঁচলেন মণিকান্ত তা জানার চেষ্টা করছে পুলিশ।

মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসার পরই সবটা পরিষ্কার হবে। তারপরই পরিবারের হাতে দেহ তুলে দেবে পুলিশ।


```