Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছত্তীসগড়ে গুলির লড়াইয়ে ৫ মাওবাদী খতম, জখম ২ জওয়ান

কাঙ্কের জঙ্গলে মাওবাদীরা ঘাপটি মেরে ছিল

ছত্তীসগড়ে গুলির লড়াইয়ে ৫ মাওবাদী খতম, জখম ২ জওয়ান

এখনও গুলির লড়াই চলছে।

শেষ আপডেট: 16 November 2024 15:21

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের বস্তারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ মাওবাদী খতম হয়েছে। শনিবার সকালে বস্তার ডিভিশনের কাঙ্কের-নারায়ণপুর জেলার সীমান্ত এলাকার আবুঝমাঢ় জঙ্গল এলাকায় সংঘর্ষ বাধে। সংঘর্ষস্থল থেকে পাঁচটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। ডিআরজি-র দুই জওয়ান মাওবাদী হামলায় জখম হয়েছেন। তাঁদের জঙ্গল এলাকা থেকে হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য রায়পুর নিয়ে যাওয়া হয়।

বস্তারের পুলিশ প্রধান পি সুন্দররাজ বলেন, এখনও গুলির লড়াই চলছে। তিনি জানান, জেলা রিজার্ভ গার্ড, এসটিএফ এবং সীমান্ত রক্ষী বাহিনী যৌথ অভিযান চালায় এদিন সকালে। কাঙ্কের জঙ্গলে মাওবাদীরা ঘাপটি মেরে আছে বলে আমাদের কাছে খবর ছিল। সেই সময় তল্লাশি চালাতে গিয়ে বাহিনী মাওবাদীদের গুলির মুখোমুখি হয়। সকাল ৮টা নাগাদ মাওবাদী জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। সঙ্গে সঙ্গে তার পাল্টা জবাব দেয় বাহিনী।

টানা চার ঘণ্টা গুলির লড়াই চলার পর কিছুটা বাগে আসে মাওবাদীরা। তারপর সেখান থেকে উদ্ধার করা হয় পাঁচজনের দেহ। সঙ্গে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক। গতবছর পর্যন্ত গোয়ার থেকে বড় ভূমিখণ্ডের এই ঘন জঙ্গল এলাকা মাওবাদীদের দুর্গ ছিল। এই জঙ্গলের বিরাট অংশ পড়ে নারায়ণপুর জেলায়। বাকি কিছুটা বিজাপুর, দান্তেওয়াড়া এবং কাঙ্কের ও মহারাষ্ট্রর মধ্যে পড়ে। দুর্ভেদ্য জঙ্গল এরিয়া মাওবাদীদের কবজায় ছিল, কোনও সরকারি হস্তক্ষেপ ছিল না এখানে।


```