Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

৭০০ মিটার খাদে বরযাত্রীর গাড়ি! হিমাচলের দুর্ঘটনায় মৃত পাঁচ, রয়েছে ১৬ বছরের যুবকও

শনিবার রাতে মারুতি গাড়িটি বরযাত্রীদের নিয়ে মান্ডির একটি বিয়ে বাড়ি থেকে ফিরছিল।

৭০০ মিটার খাদে বরযাত্রীর গাড়ি! হিমাচলের দুর্ঘটনায় মৃত পাঁচ, রয়েছে ১৬ বছরের যুবকও

খাদে বরযাত্রীর গাড়ি

শেষ আপডেট: 27 October 2024 21:17

দ্য ওয়াল ব্যুরো: ফের হিমাচলে দুর্ঘটনা! বিয়েবাড়ি থেকে ফেরার পথে খাদে পড়ল বরযাত্রীর গাড়ি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মান্ডিতে। দুর্ঘটনায় ১৬ বছর বয়সি এক যুবক-সহ মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে মারুতি গাড়িটি বরযাত্রীদের নিয়ে মান্ডির একটি বিয়ে বাড়ি থেকে ফিরছিল। আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ৭০০ মিটার একটি গভীর খাদে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই গাড়িতে থাকা রাজেশ, গঙ্গু, কর্ণ, সাগর এবং অজয় নামে পাঁচজনের মৃত্যু হয় বলে খবর। 

মৃতদের মধ্যে এক জনের বয়স ১৬ বছর। বাকিদের বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে বলে জানা গিয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা জানার চেষ্টা করেছে পুলিশ। ঘটনায় ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে।

শনিবার রাতে দুর্ঘটনা ঘটলেও বিষয়টি নজরে আসে রবিবার ভোরে। স্থানীয় এক যুবক দুর্ঘটনার বিষয়টি দেখতে পেয়েই বাকিদের খবর দেয়। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও পঞ্চায়েতে খবর দেন বলে খবর। পরে পুলিশ স্থানীয়দের সাহায্য নিয়ে পাঁচজনের দেহ উদ্ধার করে। কিন্তু ততক্ষণে সবার মৃত্যু হয়েছে বলে খবর।

মান্ডি থানার পুলিশ জানিয়েছে, দেহগুলি ময়নাতদন্তের জন্য স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। তারপরই পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

গত শুক্রবারই হিমাচলের হামিরপুর জেলায় খাদে গাড়ি পড়ে মৃত্যু হয়েছিল বছর চব্বিশের ভারতীয় সেনায় কর্মরত এক যুবক। গুরুতর আহত হন আরও একজন। আটচল্লিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের পাঁচজনের মৃত্যুর ঘটনায় অশান্ত হিমাচল প্রদেশ।


```