Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

বিহারে ৯ দিনে ভেঙে পড়ল পাঁচটি সেতু! আতঙ্কে রাজ্যবাসী

সেতু দেখলেই কেউ কপালে হাত ঠেকাচ্ছেন। কেউ বা ইষ্টনাম জপ করছেন।

বিহারে ৯ দিনে ভেঙে পড়ল পাঁচটি সেতু! আতঙ্কে রাজ্যবাসী

বিহারের মধুবনী জেলার মাধেপুর ব্লকে ভূত নদীর উপর ভেঙে পড়ল নির্মীয়মান সেতু।

শেষ আপডেট: 29 June 2024 08:44

দ্য ওয়াল ব্যুরো: সেতু দেখলেই কেউ কপালে হাত ঠেকাচ্ছেন। কেউ বা ইষ্টনাম জপ করছেন। তারপরও সেতুর ওপর দিয়ে যাওয়ার ভরসা পারছেন না অনেকেই।

গত ৯ দিনে বিহারে ভেঙে পড়েছে পাঁচটি সেতু। যার জেরে রাজ্যজুড়ে সেতু-আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। বৃহস্পতিবার কিষাণগঞ্জ জেলায় একটি সেতু ভেঙে পড়েছিল। ফের শুক্রবার ভেঙে পড়েছে আরও একটি নির্মীয়মান সেতু। ঘটনাটি ঘটেছে বিহারের মধুবনী জেলার ভেজা থানার মাধেপুর ব্লকে ভূত নদীর উপর।

২০২১ সাল থেকে ৩ কোটি টাকা ব্যায়ে মধুবনী-সুপলের মধ্যে তৈরি হচ্ছিল ৭৫ মিটারের দীর্ঘ সেতু। বিহার সরকারের গ্রামীণ পূর্ত বিভাগ সেতুটি তৈরি করছিল। সম্প্রতি বর্ষায় নদীর জল বেড়েছিল। শুক্রবার বিকেলে সেতুর ২৫ মিটার ভেঙে পড়ে। তবে হাতহতের কোনও ঘটনা ঘটেনি।

বিহার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব। ভেঙে পড়া নির্মীয়মান সেতুর ভিডিও টুইটার হ্যান্ডেলে শেয়ার করে একের পর এক সেতু ভেঙে পড়ার কারণ জানতে চেয়েছেন তেজস্বী।


  
গত ১৯ জুন আরারিয়ায় কোটি টাকা খরচে নির্মীয়মান সেতুর একটি অংশ ধসে পড়ে। সেই শুরু। তিনদিনের ব্যবধানে ২২  জুন, সিওয়ানে গন্ডক খালের উপর নির্মিত একটি সেতু ভেঙে পড়ে।  পরের দিন পূর্ব চম্পারণ জেলায় একটি নির্মীয়মান ছোট সেতু ভেঙে পড়ে। বৃহস্পতিবার কিষাণগঞ্জ জেলায় একটি সেতু ভেঙে পড়ে। এবার মধুবনীতে ভেঙে পড়ল ৩ কোটির সেতু।


```