Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওম বিড়লা বনাম কে সুরেশ, ইতিহাসে প্রথম লোকসভার স্পিকার পদে লড়াই শাসক-বিরোধী জোটে

কিছুক্ষণের মধ্যেই ঝোড়ো হাওয়া বয়ে গিয়ে সব উলটপালট হয়ে যায়।

ওম বিড়লা বনাম কে সুরেশ, ইতিহাসে প্রথম লোকসভার স্পিকার পদে লড়াই শাসক-বিরোধী জোটে

ওম বিড়লা ও কে সুরেশের ফাইল ছবি।

শেষ আপডেট: 25 June 2024 12:38

দ্য ওয়াল ব্যুরো: প্রোটেম স্পিকার নিয়ে সংঘাতের পর লোকসভার স্পিকার নির্বাচন সুষ্ঠুভাবেই হতে চলার মুখেই বিপত্তি। মঙ্গলবার সকালেই জানা যায়, সপ্তদশ লোকসভার স্পিকার ওম বিড়লাই ফের নবনির্বাচিত সভার অধ্যক্ষ হতে চলেছেন। শাসক জোট এনডিএ স্পিকার পদে তাঁকেই মনোনীত করেছে। তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিরোধীরা ইন্ডিয়া জোট স্পিকার পদে প্রতিদ্বন্দ্বিতা করছে না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওম বিড়লার জয় প্রায় নিশ্চিত হয়ে ওঠে।

কিন্তু, কিছুক্ষণের মধ্যেই ঝোড়ো হাওয়া বয়ে গিয়ে সব উলটপালট হয়ে যায়। বিরোধীদের দাবিমতো ডেপুটি স্পিকার পদ নিয়ে বিজেপি নেতৃত্বাধীন শাসক জোট এখনও পর্যন্ত কোনও প্রতিশ্রুতি না দেওয়ায় স্পিকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় যাবে কংগ্রেসসহ ইন্ডিয়া জোট। কংগ্রেসের প্রবীণ সাংসদ কে সুরেশ দেরি না করে স্পিকার পদে মনোনয়ন জমা দিয়েছেন। স্বাধীনতার পর এই প্রথম স্পিকার পদে ভোটাভুটির সাক্ষী হতে চলেছে লোকসভা। এই ঘটনার কিছুক্ষণ আগেই দলের নেতা কেসি বেণুগোপাল জানিয়ে দেন যে, ডেপুটি স্পিকার পদ বিরোধীদের দেওয়া নিয়ে টালবাহানা করছে বিজেপি। ফলে বিরোধীরাও স্পিকার পদে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এ বিষয়ে আভাস দিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও সকালেই বলেছিলেন, লোকসভার স্পিকার নির্বাচনে আমরা আপত্তি জানাব না। কিন্তু ডেপুটি স্পিকার পদটি বিরোধীদের দিতে হবে। সে ব্যাপারে শাসকজোটের ওজরআপত্তি মানা হবে না। উল্লেখ্য, স্পিকার পদের নির্বাচন হবে আগামিকাল, বুধবার, ২৬ জুন।

স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক কে সুরেশ মঙ্গলবার বলেন, স্পিকার নির্বাচন সর্বসম্মতভাবে হবে। তবে স্পিকার ও ডেপুটি স্পিকার পদ নিয়ে বিজেপির মধ্যে ঐকমত্য গড়ে তোলার কোনও সদিচ্ছা নেই। তিনি আরও বলেন, লোকসভার একটি ঐতিহ্য আছে। তাই এনিয়ে কোনও সংঘাতে যাবে না বিরোধী জোট। তবে স্পিকার নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় হলে ডেপুটি স্পিকার পদটিও বিরোধীদের দিতে হবে, এটাও সংসদীয় রীতি।

রাহুল এদিন জানান, স্পিকার পদের মনোনয়ন নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সোমবার রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে ফোনে কথা বলেন। খাড়্গে তাঁকে বলে দিয়েছেন, এনডিএ-র পছন্দের ব্যক্তিকে মেনে নেওয়া হবে। তবে বিরোধীরা ডেপুটি স্পিকার পদের দাবিদার।


```