Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশ্যে বন্দে-ভারত স্লিপার ট্রেনের প্রথম ছবি, কী কী বিশেষত্ব রয়েছে বগিগুলিতে

বন্দে-ভারত স্লিপার ট্রেন মূলত যাত্রীদের রাতের ট্রেন জার্নিতে আরাম দিতেই তৈরি। 

প্রকাশ্যে বন্দে-ভারত স্লিপার ট্রেনের প্রথম ছবি, কী কী বিশেষত্ব রয়েছে বগিগুলিতে

বন্দে-ভারত স্লিপার ট্রেন - ফাইল ছবি

শেষ আপডেট: 25 October 2024 15:38

দ্য ওয়াল ব্যুরো: বন্দে-ভারত ট্রেন উদ্বোধন হওয়ার পর তাকে নিয়ে চর্চার শেষ নেই। একদিকে কম সময়ে বেশি দূরত্ব অতিক্রম করতে পেরে মানুষ যেমন উপকৃত, তেমনই উল্টোদিকে এই ট্রেনের খাবার, বগি তৈরির সরঞ্জাম নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু বন্দে-ভারত স্লিপার ট্রেনে কি এইসব সমস্যা থাকবে? নয়া লুকের ছবি দেখে তা মানতে চাইবে না কেউই। 

চেন্নাইয়ের 'ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টরি' বন্দে-ভারত স্লিপার ট্রেন লঞ্চ করার মুখে। তার আগে সেই ট্রেনের কিছু ছবি প্রকাশ্য এসেছে যা দেখে চমকে গেছেন অনেকেই। ৮০০ কিমি থেকে ১,২০০ কিমি দূরত্বের জার্নির জন্য এই ট্রেন প্রাথমিকভাবে ব্যবহার করা হবে বলে জানা গেছে। মূলত যাত্রীদের রাতের ট্রেন জার্নিতে আরাম দেওয়াই এই স্লিপার ট্রেনের লক্ষ্য। 

বর্তমানে যে বন্দে-ভারত ট্রেন চলে তা নিয়ে অনেকের অনেক অভিযোগ থাকলেও এই স্লিপার ট্রেন নিয়ে কোনও অভিযোগ থাকবে না বলে এখন থেকেই দাবি করা হচ্ছে। কারণ যাত্রীদের সুবিধার্থে একাধিক ফিচার দেওয়া হয়েছে এই নতুন ট্রেনে। বন্দে-ভারত স্লিপার ট্রেনের সর্বোচ্চ গতি ১৬০ কিমি প্রতি ঘণ্টা হওয়ার কথা। এটাও একটা বড় বৈশিষ্ট্য এই ট্রেনের। 

কী কী ফিচার রয়েছে বন্দে-ভারত স্লিপার ট্রেনের? 

১। এই ট্রেনটি হতে চলেছে ১৬ কোচের যেখানে ৮২০ যাত্রীর যেতে পারে। গোটা ট্রেন এসি।

২। দরজায় লাগানো থাকবে সেন্সর। যাত্রীরা হাত দিলেই দরজা খুলে যাবে। 

৩। টাচ-ফ্রি বায়ো ভ্যাক্যিয়ুম টয়লেট দেওয়া হয়েছে এই ট্রেনে। 

Latest and Breaking News on NDTV

৪। সহজে যাতায়াতের করা যাবে তার জন্য রয়েছে ইন্টারকানেক্টিং দরজা। 

৫। যাত্রীদের সঙ্গে ট্রেনের কর্মীদের সহজে যোগাযোগের জন্য থাকছে টক-ব্যাক ইউনিট।

৬। বিমানের মতো বোতাম পরিষেবা যাতে আপার বার্থে সহজে পৌঁছনো যায়। যদিও এটি থাকবে শুধু ফার্স্ট ক্লাস বগিতে। 

Latest and Breaking News on NDTV

এছাড়া এই ট্রেনে আপৎকালীন ব্রেক থেকে শুরু করে 'কবজ', সবরকমের সুবিধা দেওয়া হয়েছে। যদিও এই ট্রেন কবে উদ্বোধন হবে বা যাত্রী পরিষেবা কবে থেকে দিতে পারবে, তা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। 

First Look: Vande Bharat Sleeper Train Set To Revolutionise Overnight Travel

রেল সূত্রে খবর, আগামী দু'মাস ধরে একাধিক পরীক্ষা করা হবে এই ট্রেনের। ৯০ থেকে ১৮০ কিমি প্রতি ঘণ্টা গতিতে চালিয়ে দেখা হবে। আশা করা হচ্ছে নভেম্বর মাসের মধ্যেই যাবতীয় পরীক্ষা শেষ হবে। তাই অনুমান, নতুন বছরের প্রথম দিকেই আত্মপ্রকাশ ঘটবে বন্দে-ভারত স্লিপার ট্রেনের।  


```