Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

'ভারতীয় ন্যায় সংহিতা' কার্যকর হতেই দেশে প্রথম মামলা, অভিযুক্ত দিল্লির হকার

কমলা মার্কেট থানায় এই নতুন আইনে এক হকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

'ভারতীয় ন্যায় সংহিতা' কার্যকর হতেই দেশে প্রথম মামলা, অভিযুক্ত দিল্লির হকার

নতুন আইনে প্রথম মামলা দায়ের দিল্লি পুলিশের

শেষ আপডেট: 1 July 2024 11:41

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল ১ জুলাই থেকেই নতুন তিনটি ফৌজদারি আইন কার্যকর হবে। সেই মতোই সোমবার থেকে দেশে লাগু হয়েছে 'ভারতীয় ন্যায় সংহিতা'। আর সেটি কার্যকর হতেই প্রথম মামলা দায়ের হয়ে গেল। নয়াদিল্লিতে এক হকারের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। 

দিল্লি পুলিশ সূত্রে খবর, কমলা মার্কেট থানায় এই নতুন আইনে এক হকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রাস্তা আটকে ব্যবসা করার অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত হকারের নাম পঙ্কজ কুমার, তিনি বিহারের বাসিন্দা। নয়াদিল্লি রেল স্টেশনের ফুট ব্রিজে তিনি ব্যবসা করেন। যদিও তাঁর স্থায়ী দোকান নয়, ঠেলা গাড়ি। তিনি ফুটপাতের ওপরে তামাক এবং জল বিক্রি করেন। 

হকারের বিরুদ্ধে অভিযোগ, স্থানীয় পুলিশ টহলদারির সময়ে তাঁকে সেখান থেকে ঠেলা গাড়ি নিয়ে সরে যেতে বললে তিনি নির্দেশ মানেননি। 'ভারতীয় ন্যায় সংহিতা' আইনের ২৮৫ ধারা অনুযায়ী এই হকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

নতুন এই ধারায় বলা হয়েছে, কোনও ব্যক্তি বা তাঁর কোনও সম্পত্তি যদি অন্যের যাতায়াতে বাধা সৃষ্টি করে অথবা আঘাতের কারণ হয়, তা হলে ওই ব্যক্তির সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা হবে।  

১ জুলাই থেকে যে নতুন আইন কার্যকর হল তাতে ১৮৬০ সালে তৈরি 'ইন্ডিয়ান পেনাল কোড' বা ভারতীয় দণ্ডবিধি বদলে হয়েছে 'ভারতীয় ন্যায় সংহিতা', ফৌজদারি দণ্ডবিধি বদলে হয়েছে 'ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা' এবং ভারতীয় সাক্ষ্য আইনের বদলে হয়েছে 'ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম'। এই নতুন আইনে একদিকে বাদ পড়েছে ১৯টি পুরনো আইন আর যুক্ত হয়েছে ২০টি নয়া বিধি। 


```