Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ভিক্ষুকদের সাহায্য করলেই দায়ের হবে এফআইআর, পয়লা জানুয়ারি থেকেই চালু নিয়ম

দেশের ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য একটি পাইলট প্রোজেক্ট শুরু করেছে সরকার।

ভিক্ষুকদের সাহায্য করলেই দায়ের হবে এফআইআর, পয়লা জানুয়ারি থেকেই চালু নিয়ম

ফাইল ছবি।

শেষ আপডেট: 16 December 2024 18:27

দ্য ওয়াল ব্যুরো: ভিক্ষুকদের কোনওভাবেই টাকা দিয়ে সাহায্য করা যাবে না। ভুল করেও এমন কাজ করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সোজা দায়ের হবে এফআইআর। নতুন বছরের পয়লা জানুয়ারি থেকেই নয়া নিয়ম চালু হচ্ছে।

ভাবছেন তো এ আবার কেমন কথা! ভিক্ষুকদের ভিক্ষা দেওয়া নিয়ে কেনই বা এত ঝামেলা? আসা যাক আসল কথায়। জানা গেছে, ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ভোপালের ইন্দোর। সেখানকার প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে নতুন বছরের প্রথম দিন থেকেই সেখানকার রাস্তা ভিক্ষুকমুক্ত করা হবে।

ভোপালের জেলা কালেক্টর আশিস সিং জানান, ইতিমধ্যে ইন্দোর শহরে ভিক্ষা দেওয়া পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। ডিসেম্বরের শেষ দিন অবধি মানুষের সচেতনতা বাড়াতে প্রশাসনের তরফে প্রচার চালানো হবে।

তিনি পরিষ্কার জানান, নতুন বছরের পয়লা তারিখ থেকে যদি কাউকে ভিক্ষা দিতে দেখা যায়, তাহলে তাঁর বিরুদ্ধে দায়ের হবে এফআইআর। ইন্দোরের মানুষকে ভিক্ষা দেওয়া থেকে দূরে থাকার অনুরোধ জানানো হচ্ছে।

ইন্দোর প্রশাসন সূত্রে খবর, অভিযান চলাকালীন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। রিপোর্ট তৈরির সময় দেখা যায় অনেক ভিক্ষুকদের পাকা বাড়ি রয়েছে। অনেকের সন্তানরা ব্যাঙ্কে কাজও করেন। পাশাপাশি একজন ভিক্ষুকের থেকে ২৯ হাজারেরও বেশি টাকা পাওয়া গেছে বলে খবর।

জানা গেছে, দেশের ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য একটি পাইলট প্রোজেক্ট শুরু করেছে কেন্দ্রীয় সরকার। যে কারণেই ইন্দোরের রাস্তাগুলি থেকে তুলে দেওয়া হচ্ছে ভিক্ষুকদের। এই প্রকল্পের আওতায় মোট ১০টি শহর রয়েছে বলে খবর। যার মধ্যে দিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, ইন্দোর, লখনউ, মুম্বই, নাগপুর , পাটনা ও আহমেদাবাদের নাম উঠে এসেছে।

মধ্যপ্রদেশের সমাজকল্যাণ মন্ত্রী নারায়ণ সিং কুশওয়াহা বলেন, ইন্দোরের একটি বেসরকারি সংস্থা সরকারকে এই কর্মসূচিতে সাহায্য করছে। সংগঠনটি ভিক্ষুকদের ছয় মাসের জন্য আশ্রয় দেবে এবং তাঁদের জন্য কাজ খোঁজার চেষ্টা করবে বলে খবর।


```