.webp)
শেষ আপডেট: 25 October 2023 20:48
দ্য ওয়াল ব্যুরো: দুর্ঘটনার কবলে ১৪৬২৪ পাতালকোট এক্সপ্রেস। বুধবার দুপুরে পঞ্জাবের ফিরোজপুর থেকে মধ্য প্রদেশের সিওনির উদ্দেশে যাওয়ার পথে আগ্রায় চলন্ত ট্রেনের দুটি কামরাতে আচমকাই লেগে যায় আগুন।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ইঞ্জিনের কাছের দু’টি কামরার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। পরিস্থিতির ভয়াবহতা আন্দাজ করে দ্রুত ট্রেন থামান চালক। সংশ্লিষ্ট দুটি কামরা থেকে নামানো হয় যাত্রীদের। সংশ্লিষ্ট দুটি কামরা থেকে বিচ্ছিন্ন করা হয় ট্রেনের ইঞ্জিন এবং অন্যান্য বগিগুলি। সন্ধে পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
14624 Firozpur-seoni patalkot express ke GENRAL Coach me lagi aag pic.twitter.com/OCXoXWKHFE
— suyash sharma (@suyash72210305) October 25, 2023
ঘটনার সত্যতা স্বীকার করে ভারতীয় রেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার বিকেল পৌনে চারটে নাগাদ আগ্রা এবং ঢোলপুরের মাঝামাঝি ভরাই রেলস্টেশনের কাছাকাছি আচমকাই ট্রেনের কামরার ভিতরে আগুন দেখা যায়। দ্রুত ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে ওই দুটি কামরা থেকে উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে সন্ধে পর্যন্ত রেলের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
Fire broke out in two coaches of Patalkot Express (14624) going from Firozpur in Punjab to Seoni in Madhya Pradesh near Bhadai railway station of Malpura Police Station in Agra. Further details awaited.
— ANI (@ANI) October 25, 2023
তবে সংশ্লিষ্ট ট্রেনের চালক এবং গার্ড তৎপরতার সঙ্গে ট্রেন না থামলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেত বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে, ইঞ্জিন থেকে চতুর্থ বগিতে অর্থাৎ জিএস কামরায় প্রথম আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে পাশের আর একটি কামরায়। রেল সূত্রের খবর. কীভাবে আগুন লাগলো, তা খতিয়ে দেখছেন রেলের পদস্থ কর্তারা।