Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের কানপুরের রেললাইনে সিলিন্ডার, কোনও রকমে বাঁচল পুষ্পক এক্সপ্রেস! ৭ দিন আগেই ঘটে একই ঘটনা

আরও একটা রবিবার। আরও একবার কানপুর। আরও একটা সিলিন্ডার। তবে এবার এলপিজি নয়, আগুন নেভানোর সিলিন্ডার মিলল রেললাইন থেকে। 

ফের কানপুরের রেললাইনে সিলিন্ডার, কোনও রকমে বাঁচল পুষ্পক এক্সপ্রেস! ৭ দিন আগেই ঘটে একই ঘটনা

এই সিলিন্ডারটিই পড়ে ছিল রেললাইনে

শেষ আপডেট: 29 September 2024 23:03

দ্য ওয়াল ব্যুরো: বেশি দিনের কথা নয়। গত সপ্তাহেই কানপুরের রেললাইনে এলপিজি সিলিন্ডার রাখা হয়েছিল। চালকের তৎপরতায় অল্পের জন্য বেঁচে গিয়েছিল মালগাড়ি। আরও একটা রবিবার। আরও একবার কানপুর। আরও একটা সিলিন্ডার। তবে এবার এলপিজি নয়, আগুন নেভানোর সিলিন্ডার মিলল রেললাইন থেকে। 

ট্রেন উড়িয়ে দেওয়ার চেষ্টা থামানোই যাচ্ছে না। চলতি মাসে এই নিয়ে পাঁচ বার। পুলিশ সূত্রে খবর, চালক খানিকটা দূরে ট্রেনটিকে থামিয়ে দেওয়ায় এ যাত্রায় রক্ষা পেয়েছে পুষ্পক এক্সপ্রেস। 

আরপিএফ সূত্রে খবর ট্রেনটি মুম্বই থেকে লখনউয়ের উদ্দেশে যাচ্ছিল। বিকেল ৪:১৫ নাগাদ গোবিন্দপুরী স্টেশনের কাছের লাইনে ওপর সিলিন্ডারটি পড়ে থাকতে দেখেন ট্রেনের চালক। সঙ্গে সঙ্গে এয়ার ব্রেক চেপে ট্রেন থামান তিনি। 

অগস্ট মাস থেকে রেল দুর্ঘটনা ঘটাতে চাওয়া এমন বহু কাণ্ড সামনে এসেছে। অনুমান করা হচ্ছে, প্রত্যেকটি ঘটনার মধ্যে কোনও সম্পর্ক রয়েছে। এর পেছনে কে বা কারা, সেটাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

১৭ অগস্ট কানপুরের কাছে রেললাইনে থাকা কোনও কিছুতে ধাক্কা খেয়ে লাইনচ্যুত হয় সাবরমতী এক্সপ্রেসের ২০টি কামরা। ২৩ অগস্ট রাজস্থানের পালি জেলায় আহমেদাবাদ-যোধপুর বন্দে ভারতের সামনে সিমেন্টের ব্লক ফেলে রাখা হয়। ওই দিনই ফারুকাবাদ এক্সপ্রেসের সামনে রাখা হয়েছিল কাঠের গুঁড়ি। ৮ সেপ্টেম্বরের শুরুতে প্রয়াগরাজে রেললাইনের উপর ফেলে রাখা হয়েছিল বড় গ্যাস সিলিন্ডার, সাইকেল, দেশলাই ও পেট্রল।


```