Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিধ্বংসী আগুন যুদ্ধজাহাজে, একদিকে হেলে পড়ল আইএনএস ব্রহ্মপুত্র

কলকাতার গার্ডেনরিচে প্রতিরক্ষা মন্ত্রকের 'গার্ডেনরিচ শিপবিল্ডার্স' তৈরি করেছিল এই যুদ্ধজাহাজ। প্রায় দুই দশক পার করে ফেলেছে সে।

বিধ্বংসী আগুন যুদ্ধজাহাজে, একদিকে হেলে পড়ল আইএনএস ব্রহ্মপুত্র

আইএনএস ব্রহ্মপুত্র।

শেষ আপডেট: 22 July 2024 20:17

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের নৌবাহিনীর ডকে মেরামতির কাজ চলার সময় আচমকাই আগুনের কবলে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস ব্রহ্মপুত্র। বাহিনী সূত্রের খবর, রবিবার রাতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ১২৫ মিটার লম্বা, ৩৬০০ টনের এই বিশাল 'গাইডেড মিসাইল ফ্রিজেট' যুদ্ধজাহাজটিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। 

নাম দেখেই মালুম হবে, রীতিমত ক্ষেপণাস্ত্র-বহনে সক্ষম আইএনএস ব্রহ্মপুত্র। ফলে আগুনের ঘটনাতে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়ে পড়ে। উদ্বেগ আরও বাড়িয়ে খবর আসে, এক অধস্তন তরুণ নাবিক নিখোঁজ। এখনও তাঁর ব্যাপারে কোনও খবর আসেনি। নৌবাহিনী জানিয়েছে, আগুনকে আয়ত্তে আনার পরে যুদ্ধজাহাজের সর্বত্র তল্লাশি চালানো হচ্ছে। 

প্রসঙ্গত, কলকাতার গার্ডেনরিচে প্রতিরক্ষা মন্ত্রকের 'গার্ডেনরিচ শিপবিল্ডার্স' তৈরি করেছিল এই যুদ্ধজাহাজ। প্রায় দুই দশক পার করে ফেলেছে সে। ২০০০ সালের ১৪ এপ্রিল বাহিনীতে প্রবেশ করে ব্রহ্মপুত্র। ইউরোপ, আফ্রিকা উপকূলে এবং ভূমধ্যসাগরে একাধিক রুদ্ধশ্বাস অভিযানে নৌবাহিনীর সঙ্গী থেকেছে ব্রহ্মপুত্র। কিন্তু নৌবাহিনী জানিয়েছে, তাকে এখনও সোজা করা যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির ফলে ক্রমশই একটা দিকে হেলে পড়েছে আইএনএস ব্রহ্মপুত্র। ডকে তার নির্দিষ্ট বার্থে হেলানো অবস্থাতেই রাখা হয়েছে সেটিকে। 

আপাতত নৌবাহিনী জানানো হয়েছে, একজন বাদে বাকি সকলকেই নিরাপদে উদ্ধার করা গিয়েছে। নিখোঁজ নাবিকের সন্ধানে তল্লাশি চলছে। সমুদ্রে থাকলে ব্রহ্মপুত্রের পরিচালনায় মোট ৪০ জন অফিসার এবং ৩৩০ জন নাবিককে দরকার পড়ে। ক্ষেপণাস্ত্র ছাড়াও বিমান বিনাশী বন্দুক, টর্পেডো লঞ্চার ও আরও নানা অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত রাখা হয় সেটিকে। মজুত থাকে নৌবাহিনীর চেতক হেলিকপ্টারের একটি বাহিনী।   


```