Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রঙের কারখানায় আগুনে ১১ শ্রমিকের মৃত্যু, দিল্লিতে মর্মান্তিক ঘটনা

কী কারণে আগুন লেগেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।

রঙের কারখানায় আগুনে ১১ শ্রমিকের মৃত্যু, দিল্লিতে মর্মান্তিক ঘটনা

শেষ আপডেট: 16 February 2024 09:24

দ্য ওয়াল ব্যুরো: একটি বিস্ফোরণ, তারপর ছড়িয়ে পড়ে আগুন। দিল্লিতে রঙের কারখানায় ভয়াবহ দুর্ঘটনা। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে সাতজন শ্রমিকের। কী কারণে আগুন লেগেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।

দিল্লির দয়ালপুর মার্কেটের একটি রঙের কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটেছিল। প্রাথমিক পর্যায়ে অল্প দমকলের গাড়ি গেলেও পরে ২২টি ইঞ্জিন যায়। যে কারখানায় আগুন লাগে তার আশেপাশে অনেক ঘরবাড়ি থাকায় বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল। তবে দমকলের ২২টি ইঞ্জিন প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকল সূত্রে খবর, কারখানায় প্রচুর দাহ্য বস্তু মজুত ছিল। তার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। একটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছিল। যদিও ঠিক কী কারণে সেই বিস্ফোরণ, সেটা নিশ্চিতভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, যে সাতজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় তারা সকলেই ওই কারখানার শ্রমিক ছিলেন। তাদের দেহ ঝলসে গিয়েছে আগুনে। দেহগুলি শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।


```