
মুখ্যমন্ত্রীর বাসভবনের অদূরে ভয়াবহ অগ্নিকাণ্ড।
শেষ আপডেট: 16 June 2024 07:47
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি জিরিবাম জেলায় মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কনভয় লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। গুরুতর জখম হয়েছিলেন এক জওয়ান। এবার মুখ্যমন্ত্রীর বাস ভবনের পাশেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। অল্পের জন্য রক্ষা পেয়েছে মুখ্যমন্ত্রীর বাসভবন।
গোটা ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মণিপুরে। কীভাবে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। মুখ্যমন্ত্রীকে টার্গেট করেই এই 'ষড়যন্ত্র' কিনা খতিয়ে দেখছেন নিরাপত্তারক্ষীরা।
Manipur violence ????
— Akshit (@CaptainGzb) June 15, 2024
The Secretariat building put on fire by miscreants!
Narendra Modi still hasn't gone to Manipur...pic.twitter.com/jp7ddFsoWJ
মণিপুরের রাজধানী ইম্ফলে রয়েছে মুখ্যমন্ত্রীর বাসভবন। শনিবার সন্ধের মুখে এন বীরেন সিংয়ের বাসভবনের অদূরে প্রাক্তন আইএএস অফিসার তথা গোয়ার প্রাক্তন মুখ্যসচিব থাঙ্কখোপাও কিপগেনের বাড়িতে ভয়াবহ আগুন লাগে।
২০০৫ সালে মৃত্যু হয়েছে কিপগেনের। গত কয়েক বছর ধরে বাড়িটি ফাঁকাই পড়েছিল। ফলে হতাহতের ঘটনা না ঘটলেও বাড়িটির নীচের তলা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। কীভাবে আগুন লাগল, ঘটনার নেপথ্যে কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।