Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হু হু করে জ্বলছে ডাল লেক, পুড়ে ছাই একাধিক হাউসবোট, দীপাবলির আগে কোটি টাকার ক্ষতি

দীপাবলির আগে ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন বাঙালির প্রিয় ডাল লেক। শনিবার ভোররাতে শ্রীনগরের টুরিস্ট হাবে কোনওভাবে আগুন লেগে যায়। সেই আগুন হুহু করে ছড়িয়ে পড়তে শুরু করে। দাউ দাউ করে জ্বলতে থাকে লেকের উপর ভাসতে থাকা হাউসবোট। 

হু হু করে জ্বলছে ডাল লেক, পুড়ে ছাই একাধিক হাউসবোট, দীপাবলির আগে কোটি টাকার ক্ষতি

শেষ আপডেট: 11 November 2023 10:38

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির আগে ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন বাঙালির প্রিয় ডাল লেক। শনিবার ভোররাতে শ্রীনগরের টুরিস্ট হাবে কোনওভাবে আগুন লেগে যায়। সেই আগুন হুহু করে ছড়িয়ে পড়তে শুরু করে। দাউ দাউ করে জ্বলতে থাকে লেকের উপর ভাসতে থাকা হাউসবোট। 

ডাল লেক তথা গোটা কাশ্মীরের সঙ্গেই  ভ্রমণপ্রিয় বাঙালির এক অমোঘ টান। সারা বছরই বাঙালি পর্যটকরা ভিড় করেন ভূস্বর্গে। পুজো এবং দীপাবলির এই ছুটি বাঙালির কাশ্মীর ভ্রমণের অন্যতম পছন্দের সময়। ডাল লেকে নৌকাবিহার ছাড়া সেই ভ্রমণ সম্পূর্ণই হয় না। কিন্তু সেই ডাল লেকই দীপাবলির আগে অগ্নিকাণ্ডে বিপর্যস্ত। 

জানা গেছে, ৫টি হাউসবোট পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটকদের থাকার তিনটি কুঁড়েঘর। তবে কোনও প্রাণহানি হয়নি। বিপুল টাকার সম্পত্তিহানি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত কোটি টাকা ছাড়িয়েছে বলে অনুমান। 

সূত্রের খবর, শনিবার ভোর ৫.১৫ মিনিট নাগাদ ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। অগ্নি নির্বাপনের চেষ্টা চলছে তৎপরতার সঙ্গে। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।


```