
কুম্ভমেলায় আগুন
শেষ আপডেট: 19 January 2025 19:24
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের শেষদিন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কুম্ভমেলার একের পর এক তাঁবু। দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী একযোগে কাজে নামলেও আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। যদিও এই প্রথম নয়। কুম্ভমেলা সহ দেশের একাধিক বড় ধর্মীয় অনুষ্ঠানে এর আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দেখা গিয়েছে।
১. ২০১৬ সালের ১০ এপ্রিল কেরলের কোল্লামের একটি মন্দিরে ভয়ংকর অগ্নিকাণ্ড ঘটে। দুর্ঘটনায় ১১০ জন প্রাণ হারান। ২৮০ জনেরও বেশি মানুষ আহত হন। তদন্তের পর জানা যায়, জমানো বাজিতে আগুন লেগেই বিস্ফোরণ হয়েছে।
২. ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি কুম্ভমেলাতেই আগুন ধরে৷ একজন মারা যান। আহত হন পাঁচ পুণ্যার্থী। পুরে ছারখার হয় বহু তাঁবু। এলাহাবাদেই বসেছিল মেলা। সেবার ৪ নম্বর সেক্টরের নির্মল আখড়ায় আগ্নিকাণ্ড শুরু হয়৷ পরে তা বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে।
৩. ২০১৯ সাল। এবারও ঘটনাস্থল কুম্ভ। ছ'দিনের মেলায় মোট তিনবার আগুন ধরে সেবার। আর্থিক ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানির ঘটনা এড়ানো গেছিল। স্বামী বাসুদেবানন্দের ক্যাম্পে লঙ্গরখানা থেকে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে।