Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

চিকিৎসা কর্মীর উপর হামলার ৬ ঘণ্টার মধ্যে এফআইআর বাধ্যতামূলক, হাসপাতালগুলিকে বলল কেন্দ্র

কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক সব হাসপাতাল, নার্সিংহোমকে বলল, প্রতিষ্ঠানে ডাক্তার, নার্স-সহ কোনও চিকিৎসা কর্মী যৌন নির্যাতন-সহ হামলার শিকার হলে কর্তৃপক্ষকেই ছয় ঘণ্টার মধ্যে এফআইআর করতে হবে।

চিকিৎসা কর্মীর উপর হামলার ৬ ঘণ্টার মধ্যে এফআইআর বাধ্যতামূলক, হাসপাতালগুলিকে বলল কেন্দ্র

শেষ আপডেট: 16 August 2024 16:55

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের ভাষণে আরজি কর হাসপাতালের নাম না করেই নারীর সুরক্ষা নিয়ে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছিলেন, সমাজের পাশাপাশি রাজ্য সরকারগুলিকেও এই ব্যাপারে আরও সক্রিয় হতে হবে। 

প্রধানমন্ত্রীর ওই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক সব হাসপাতাল, নার্সিংহোমকে বলল, প্রতিষ্ঠানে ডাক্তার, নার্স-সহ কোনও চিকিৎসা কর্মী যৌন নির্যাতন-সহ হামলার শিকার হলে কর্তৃপক্ষকেই ছয় ঘণ্টার মধ্যে এফআইআর করতে হবে। প্রশাসনিক মহল বলছে, এই ধরনের পরিস্থিতিতে কর্তৃপক্ষকেই ঘটনার বিষয়ে আইনি পদক্ষেপ করতে হবে। কেন্দ্রের তরফে বলা হয়েছে, প্রতিষ্ঠানের প্রধানকে এফআইআরটি করতে হবে।

এদিকে, শুক্রবারও দেশের নানা প্রান্তে চিকিৎসকেরা পথে নেমেছেন আরজি কর হাসপাতালে শিক্ষার্থী চিকিৎসককে খুন-ধর্ষণের  ঘটনার প্রতিবাদে। 

শুক্রবারই কলকাতা হাইকোর্ট আরজি কর হাসপাতালে দুষ্কৃতী হামলার ঘটনা নিয়ে রাজ্য প্রশাসনের তীব্র সমালোচনা করেছে। প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। 

প্রসঙ্গত, ১৪ অগাস্ট গভীর রাতে আরজি করে ব্যাপক ভাঙচুর ও আন্দোলনরত।চিকিৎসদের উপর হামলা 

ওই ঘটনা আটকাতে না পারার জন্য পুলিশকে কাঠগড়ায় তুলেছে আদালত। ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলেছে কেন, হাসপাতালে ১৪৪ ধারা জারি করা হয়নি। প্রশাসন তো অনেক জায়গাতেই ১৪৪ ধারা প্রয়োগ করে থাকে।


```