Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোটায় পড়তে গেলে আর টাকার চিন্তা করতে হবে না! জেলা প্রশাসনের নতুন নিয়মের নেপথ্যে কী?

কোটায় আসা পড়ুয়াদের জীবনযাত্রার খরচ কমানোর লক্ষ্যে প্রশাসন বেশ কিছুদিন ধরেই ভাবনাচিন্তা করছিল। সেই সূত্র ধরেই নতুন নিয়মাবলি আনা হল।

কোটায় পড়তে গেলে আর টাকার চিন্তা করতে হবে না! জেলা প্রশাসনের নতুন নিয়মের নেপথ্যে কী?

ছবিটি প্রতীকি

শেষ আপডেট: 26 February 2025 19:35

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫-২৬ শিক্ষাবর্ষ শুরুর আগে বড় ঘোষণা করল কোটা জেলা প্রশাসন। নতুন গাইডলাইন দেওয়া হল কোটার কোচিং সেন্টার ও হোস্টেলগুলিকে (Kota hostels)। খুব শীঘ্রই এই নিয়ম বলবৎ হবে বলে জানা গিয়েছে। 

কোটায় আসা পড়ুয়াদের জীবনযাত্রার খরচ কমানোর লক্ষ্যে প্রশাসন বেশ কিছুদিন ধরেই ভাবনাচিন্তা করছিল। সেই সূত্র ধরেই নতুন নিয়মাবলি আনা হল। শহরের ৪ হাজার হোস্টেলে আর কোনওরকম কশান মানি দিতে হবে না। হোস্টেলগুলো বছরের শেষে এই টাকা ফিরিয়ে দিত ঠিকই কিন্তু শুরুতে কশান মানি-সহ একাধিক টাকা দিতে গিয়ে নাভিশ্বাস উঠত অভিভাবকদের। সুরাহা দিতে এই পদক্ষেপ করা হল।

কোচিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলার পর কোটার ডিস্ট্রিক্ট কালেক্টার  ডঃ রবীন্দ্র গোস্বামী জানান, হোস্টেলগুলি পড়ুয়াদের থেকে রক্ষণাবেক্ষণ বাবদ ২ হাজার টাকা করে নিতে পারবে। হোস্টেলগুলিকে বদলে অ্যান্টি সুইসাইড সিলিং ফ্যান লাগাতে হবে। দারওয়ানদের উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে।

পড়ুয়ারা ছম্বল রিভারফ্রন্ট ও অক্সিজেন জোন পার্কে বিনামূল্যে প্রবেশ করতে পারবে। রেলওয়ে স্টেশন ও বাস স্ট্যান্ডে কোটা কেয়ার্স হেল্পডেস্ক বসানো হবে। হোস্টেলগুলিতে কার্যকরী সিসিটিভি ও বায়োমেট্রিক সিস্টেম ইনস্টল করা হবে। রাতে অ্যাটেনডেন্সের ম্যানুয়াল ও পড়ুয়াদের উপস্থিতি খেয়াল রাখা বাধ্যতামূলক। 

এবিষয়ে রবীন্দ্র গোস্বামী জানান, 'কোটা কেয়ার্স ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের উন্নত সুযোগ-সুবিধা এবং পরিবেশ নিশ্চিত করা হয়েছে। বাড়তে থাকা পড়ুয়াদের কারণে উন্নত পরিকাঠামো তৈরি করা হয়েছে, যা কোটা শহরের বিভিন্ন এলাকায় উৎকৃষ্ট আবাসন ও সুবিধা দেবে। আগে যা যা সমস্যার সম্মুখীন হতে হয়েছে সকলকে সেগুলো সরিয়ে পড়ুয়াদের ভাল পরিবেশ দেওয়ার চেষ্টা করা হবে।'

গত শিক্ষাবর্ষে কোটায় পড়ুয়াদের সংখ্যা কমে গিয়েছিল উল্লেখযোগ্য হারে। যার ফলে প্রায় ৫০ শতাংশ ক্ষতি হয়। যাতে সেই পরিস্থিতি আসন্ন শিক্ষাবর্ষেও না হয়। তার জন্যই এই পদক্ষেপ।


```