Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বর্ষশেষে স্ত্রীকে খুন, ১ জানুয়ারি আত্মহত্যা! মায়ের দেহের পাশে কেঁদে আকুল ১ বছরের শিশু

৩১ ডিসেম্বরের রাতে গৌরব নিজের স্ত্রীকে খুন করেন বলে অভিযোগ। তারপর স্ত্রীর দেহ, এবং সন্তানকে সেখানেই ফেলে রেখে পালিয়ে যান তিনি। সোমবার সকালে নিজেও চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। 

বর্ষশেষে স্ত্রীকে খুন, ১ জানুয়ারি আত্মহত্যা! মায়ের দেহের পাশে কেঁদে আকুল ১ বছরের শিশু

শেষ আপডেট: 1 January 2024 20:19

দ্য ওয়াল ব্যুরো: বর্ষশেষের রাতে খুন করেছিলেন স্ত্রীকে, তারপর ফেরার হয়ে গিয়েছিলেন। নতুন বছরের প্রথম দিন চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন নিজেও! ঘরের ভিতর পড়ে ছিল স্ত্রীর মৃতদেহ, সেই দেহের পাশে বসে অঝোরে কাঁদছিল দম্পতির ১ বছরের শিশু সন্তান। 

ভয়াবহ ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। জানা গেছে, সোমবার সকাল ১০.৩০ নাগাদ গাজিয়াবাদে মেট্রোর সামনে হ্যাপি দিয়ে আত্মহত্যা করেন গৌরব শর্মা নামে এক ব্যক্তি। উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা গৌরব মাস ছয়েক আগে গুরুগ্রামে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন। সঙ্গে থাকতেন তাঁর স্ত্রী লক্ষ্মী রাওয়াত এবং দম্পতির শিশু সন্তান। গতকাল অর্থাৎ ৩১ ডিসেম্বরের রাতে গৌরব নিজের স্ত্রীকে খুন করেন বলে অভিযোগ। তারপর স্ত্রীর দেহ, এবং সন্তানকে সেখানেই ফেলে রেখে পালিয়ে যান তিনি। সোমবার সকালে নিজেও কৌশাম্বী স্টেশনে এসে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। 

১ নম্বর প্ল্যাটফর্মের একটি নজরদারি ক্যামেরায় ধরা পড়েছে পুরো বিষয়টি। যেখান থেকে ট্রেনটি গাজিয়াবাদের  ব্লু লাইনের শেষ স্টেশন বৈশালীর দিকে যায়, সেখানে গৌরবকে প্ল্যাটফর্মের রেলিংয়ের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তারপর তিনি রেলিং পেরিয়ে আত্মহত্যা করেছেন বলে জনিয়েছে পুলিশ। মেট্রো স্টেশনের পাশের সার্ভিস লেনের পার্কিং এলাকা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

২৩ বছর বয়সি গৌরব ঠিক কী কারণে এমনটা ঘটিয়েছেন তা স্পষ্ট নয়। তাঁর স্ত্রী লক্ষ্মীর মৃতদেহটি ইতিমধ্যেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে পুলিশ। মায়ের দেহের পাশে বসেই কাঁদছিল ১ বছরের শিশুটি। তাকেও উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। 


```