Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বাবা সুপ্রিম কোর্টের রাঁধুনি, মেয়েকে স্কলারশিপ দিতে লড়াই চলছে ২ মার্কিন বিশ্ববিদ্যালয়ের

শীর্ষ আদালতে সংবর্ধনা দিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়

বাবা সুপ্রিম কোর্টের রাঁধুনি, মেয়েকে স্কলারশিপ দিতে লড়াই চলছে ২ মার্কিন বিশ্ববিদ্যালয়ের

শেষ আপডেট: 13 March 2024 19:59

দ্য ওয়াল ব্যুরো: বাবা সুপ্রিম কোর্টের রাঁধুনি। তাঁর মেয়েকেই স্কলারশিপ দিয়ে পড়তে নিয়ে যাওয়ার জন্য আঁকচাআঁকচি চলছে আমেরিকার দুই বিশ্ববিদ্যালয়ের। কোন বিশ্ববিদ্যালয়ে শেষপর্যন্ত তিনি ভর্তি হন তা নির্ভর করছে রাঁধুনি বাবার আইন পড়ুয়া কন্যার উপরে। আর এই সাফল্যের স্বীকৃতি দিতে বুধবার শীর্ষ আদালতে সংবর্ধনা জানানো হয় কৃতী ছাত্রী প্রজ্ঞাকে। খোদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সংবর্ধিত করেন অসম শক্তির সঙ্গে লড়াই করে সাফল্যের শিখর ছোঁয়া প্রজ্ঞাকে।

এদিন সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, যদি কারও মধ্যে বড় হওয়ার জেদ, তাগিদ থাকে তাহলে সে লক্ষ্যে পৌঁছানোর রাস্তা নিজেই করে নেয়। আজ প্রজ্ঞা সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে যে, ইচ্ছা থাকলেই উপায় হয়। এটা কথার কথা নয়। তিনি আরও বলেন, আজ এই মেয়ে শুধু বাবা-মায়ের নয়, গোটা দেশের মুখ উজ্জ্বল করেছে।

প্রজ্ঞাকে আইন বিষয়ে স্নাতকোত্তর পড়াতে আমেরিকার দুটি বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপের অফার এসেছে। এই উপলক্ষেই দেশের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি, বিশিষ্ট আইনজীবীরা মিলে হাততালি, অভিনন্দনে ভরিয়ে দিলেন তাঁদের রোজ রেঁধে খাওয়ানো কর্মীর কন্যাকে। প্রধান বিচারপতি নিজের হাতে উত্তরীয় পরিয়ে দেন প্রজ্ঞাকে। সেই সময় আর চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। বিচারপতি চন্দ্রচূড়ের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেন। তিনি কৃতী সন্তানকে একটি বিশেষ উপহারও তুলে দেন।

শুধু মেয়েকেই নয়, গর্বিত বাবা-মাকেও সম্মান জানিয়ে তাঁদেরও উত্তরীয় পরিয়ে দেন প্রধান বিচারপতি। সুযোগের অভাবে কোনও প্রতিভা অঙ্কুরে নষ্ট হয়ে যাক, এমনটা হওয়া উচিত নয়। প্রজ্ঞা সমস্ত প্রতিকূলতাকে জয় করে আজ সেই জয় ছিনিয়ে এনেছে, বলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়।


```