Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইনফোসিস খুলতে নারায়ণ মূর্তিকে ১০ হাজার টাকা দিয়েছিলেন স্ত্রী সুধা, মনে ছিল ভয়...  

সংসারে ঝগড়া না হলে স্বামী-স্ত্রীই নও, নবপ্রজন্মকে সুখী দাম্পত্যের চাবি।

ইনফোসিস খুলতে নারায়ণ মূর্তিকে ১০ হাজার টাকা দিয়েছিলেন স্ত্রী সুধা, মনে ছিল ভয়...  

Narayana Murthy Sudha Murthy

শেষ আপডেট: 16 March 2024 11:19

দ্য ওয়াল ব্যুরো: এটাও একটা 'লাভ স্টোরি।' তবে বলিউডের নয়, একেবারে তথ্যপ্রযুক্তি জগতের নিঃশ্বাস বন্ধ করা দুনিয়ার দুই তারকার প্রেম-কাহিনি। ইনফোসিসের মালিক ও মালকিন শুক্রবার প্রাণ খুলে জানালেন তাঁদের প্রেমের প্রথম দিনগুলি, সুখী দাম্পত্যের রহস্যের নানান ফর্মুলা। নারায়ণ মূর্তি এবং সুধা মূর্তি নিজে হাতে গড়ে তোলেন এই সংস্থাকে। তারপর থেকে লাগাতর যুদ্ধ চালিয়ে আজ কয়েক হাজার কোটি টাকার সাম্রাজ্য গড়েছেন। কিন্তু, ভোলেননি প্রথম যৌবনের দিনগুলি। ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৪-এ এসে সেই সব স্মৃতিচারণা করলেন দম্পতি।

নারায়ণ মূর্তি বলেন, পুনের একটি জ্যুসের দোকানে সুধাকে দেখে তিনি গেয়ে উঠেছিলেন ১৯৬১ সালের দেবানন্দের হিট ছবির গান 'আভি না জাও ছোড় কর।' নারায়ণ মূর্তি আরও বলেন, সেই দিনগুলি ছিল কত সুন্দর। আমি তখন সবে ফ্রান্স থেকে ফিরেছি। খানিকটা বোহেমিয়ান ভাবে ঘুরে বেড়াচ্ছি। একটি এনজিওতে কাজ করছি। মনে আছে সেই দিনটির কথা, যেদিন ওর সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল।

পুনের একটি জ্যুসের দোকানে আমরা দেখা করতাম। দোকানটির নামও মনে আছে, দর্শন। ও কুইন সাইজ অরেঞ্জ জ্যুস অর্ডার দিত। আর আমি খেতাম কিং সাইজ বানানা মিল্কশেক। স্ত্রী সম্পর্কে তাঁর মত হল, ও খুব কথা বলত। আমি শুনতাম।

রাজ্যসভার নতুন মনোনীত সদস্য সুধাও অনর্গল বলে চললেন সেই সব রঙিন ও লড়াইয়ের দিনগুলির কথা। বললেন, প্রথমে সফ্টট্রোনিক্স নামে একটি আইটি কোম্পানি খুলে ব্যর্থ হয়েছিল ও। তারপর একদিন বলল, আবার ব্যবসা শুরু করতে চাই। ১০ হাজার টাকা চাইল। আমার কাছে জমানো ১০২৫০ টাকা ছিল। আমি ভয়ে ভয়ে ওর হাতে ইনফোসিস নামে কোম্পানি শুরু করার জন্য ২৫০ টাকা বাঁচিয়ে ১০ হাজার টাকা ওর হাতে দিই। কারণ আমার মনে আশঙ্কা ছিল ও এবারেও ফেল করবে। তাই আড়াইশো টাকা রেখে দিয়েছিলাম। কিন্তু, সেই কোম্পানিই আজ ৫৮৬ হাজার কোটি টাকার সম্পদের অধিকারী। গল্পের মতো হলেও সত্যি জীবনযুদ্ধের কথা তুলে ধরেন সুধা।

হাসতে হাসতে নারায়ণ ফের বলেন, প্রথম দিন থেকেই টের পেয়েছিলাম, ও শিক্ষাদীক্ষা, কাজেকর্মে আমার থেকে অনেক বড়। তরুণ প্রজন্মের দম্পতিদের জন্য সুধার পরামর্শটাও ছিল ভিন্ন ধরনের। তিনি বলেন, বিয়ে করলে ঝগড়া হতে বাধ্য। প্রাণ খুলে ঝগড়া করবে। কলহ হবেই, এটাকে সংসারের সঙ্গে মানিয়ে নেবে। যদি তোমাদের মধ্যে ঝগড়া না বাধে, তাহলে তোমরা স্বামী-স্ত্রীই নও। তবে যখনই ঝগড়া হবে, তখন একজনকে ঠান্ডা, সংযমী থাকতে হবে। মূর্তি যখন রেগে যায়, আমি তখন চুপ করে থাকি। ওকে মন হালকা করতে দিই। যখন আমি খেপে যাই, ও চুপ করে থাকে। কোনও জবাব দেয় না।

সুধা আরও বলেন, জীবন হল দেওয়া-নেওয়ার সম্পর্ক। যখনই কোনও সমস্যায় পড়বে মন খুলে পরস্পরকে বলবে। কোনও দম্পতির জীবনই পূর্ণাঙ্গ নিখুঁত হতে পারে না। কিছু ভালো থাকে, কিছুটা মন্দও থাকে। ও নিজের ভালো-মন্দ নিয়ে চলেছে, আমিও তাই। এখনকার সব স্বামীকে বলছি, রান্নাঘরে স্ত্রীকে কাজে সাহায্য করো। সুখী দাম্পত্যে এটা খুবই গুরুত্বপূর্ণ। স্ত্রীর বোঝার শরিক হও। তোমার সমস্যা তাকে বলো। এভাবেই দেশের দুই ধনীশ্রেষ্ঠ ও কিংবদন্তি দম্পতি নিজেদের মনের কথা অকপটে বললেন দর্শকদের মাঝে।


```