২০১৯-এ জম্মু-কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণার সময় থেকেই সেখানকার মানুষ রাজ্যের মর্যাদা দাবি করে আসছে।

শেষ আপডেট: 25 September 2025 18:01
দ্য ওয়াল ব্যুরো: লাদাখের মানুষের দাবি অবিলম্বে মেনে নিতে কেন্দ্রীয় সরকারকে। পরামর্শ দিলেন ন্যাশলাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ। জম্মু-কাশ্মীরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক বলেছেন দিল্লির কর্তাদের মনে রাখা উচিত সীমান্তবর্তী লাদাখের যে কোনও অস্থির পরিস্থিতির সুযোগ নিতে পারে চিন।
২০১৯-এ জম্মু-কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণার সময় থেকেই সেখানকার মানুষ রাজ্যের মর্যাদা দাবি করে আসছে।অন্যদিকে, জম্মু কাশ্মীরও এখন পূর্ণাঙ্গ রাজ্য নয়। পূণ রাজ্যের দাবি জানিয়ে জম্মু-কাশ্মীর বিধানসভায় প্রস্তাব পাশ হলেও কেন্দ্র তাতে কর্ণপাত করেনি। রাজ্যের এই প্রবীণ নেতার দাবি, অবিলম্বে জম্মু কাশ্মীরকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হোক।
এদিকে দাখের আন্দোলনের বাংলাদেশ ও নেপালের গণঅভ্যুত্থানের ছবি, ভিডিও দেখিয়ে স্থানীয় যুবকদের প্ররোচিত করা হয় বলে অভিযোগ করেছেন উপ রাজ্যপাল গোবিন্দ গুপ্তা। পরিবেশ আন্দোলনকারী সোনম ওয়াংচুকের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ করেছেন গুপ্তা। বুধবারের হিংসার ঘটনা নিয়ে জাতীয় তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করেছে। আন্দোলন থামাতে পুলিশ গুলি চালালে মোট চারজন নিহত হন৷ নিহতদের একজনের বয়স ৪১। বাকিরা, ২০, ২১ ও ২৫ বছর বয়সি্ পুলিশ এখনও মৃতদের নাম পরিচয় সরকারিভাবে প্রকাশ করেনি।
সূত্রের খবর সোনমকে হেফাজতে নিতে পারে এনআইএ। এদিকে, সিবিআই সোনমের বিরুদ্ধে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। তাঁর সংস্থার বিরুদ্ধে বিদেশ থেকে পাওয়া অর্থ নয়ছয়ের অভিযোগ রয়েছে।উপ রাজ্যপাল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁর বক্তব্য, লাদাখবাসীর দাবি দুটি নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। বিশষ করে সংবিধানের ষষ্ঠ তপসিলি লাদাখকে অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকার খুবই আগ্রহী। ষষ্ঠ তফসিলের আওতায় এলে লাদাখের মানুষ কতগুলি বিশেষ সুবিধা পাবে। তারমধ্যে অন্যতম হল, বাইরের কেউ ওই এলাকায় জমি, সম্পদ করতে পারবে না। এছাড়া লাদাখের ভাষা, শিল্প, সংস্কৃতির বিকাশ ঘটানো হবে।
সোনমের নাম না করেও কেন্দ্রীয় সরকারকে সতর্ক করেছেন ফারুক৷ বলেছেন, যেখানেই সরকার হেরে যায় সেখানেই এজেন্সিকে কাজে লাগালে কী করে হবে!
লাদাখের আন্দোলন হিংসাত্মক হয়ে ওঠা নিয়ে ফারুক কারও নাম না করে বলেন, জম্মু-কাশ্মীরে আমরা কম নির্যাতন ভোগ করিনি। কিন্তু গান্ধীর পথ ছাড়িনি। লাদাখের মানুষও শান্তিপূর্ণভাবে এতদিন প্রতিবাদ করেছেন, মনে করিয়ে দেন ফারুক।তবে লাদাখ বসবাসকারীদের প্রধান দাবি হল পৃথক রাজ্য। ২০১৯-এ সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল হওয়ার থেকে এই দাবিতে মিটিং মিছিল চলছে।