Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

'সেনাবাহিনী ছাড়া শান্তি কোথায়?' জম্মু-কাশ্মীরে ভোটের আগে কেন্দ্রকে খোঁচা ফারুক আবদুল্লার

কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা।

'সেনাবাহিনী ছাড়া শান্তি কোথায়?' জম্মু-কাশ্মীরে ভোটের আগে কেন্দ্রকে খোঁচা ফারুক আবদুল্লার

ফারুক আবদুল্লা

শেষ আপডেট: 6 September 2024 07:40

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর কেন্দ্রীয় সরকার দাবি করেছিল যে, উপত্যকায় শান্তি ফিরবে, জঙ্গি হামলার ঘটনাও কমবে। কিন্তু বিগত কয়েক বছরের যা পরিসংখ্যান তা স্বস্তি দেবে না মোদী সরকারকে। কারণ, একাধিকবার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, প্রাণও গেছে বহু জওয়ানের। এই তথ্য তুলে ধরেই কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। তাঁর কথায়, সেনাবাহিনী ছাড়া শান্তি আনা উচিত। 

জম্মু-কাশ্মীরের নির্বাচনের আগে সেখানকার পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছেন ন্যাশনাল কনফারেন্স প্রেসিডেন্ট ফারুক আবদুল্লা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছেন, ''কত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে? কতজন বন্দুকধারী জওয়ান রয়েছে? রাস্তায় হেঁটে গেলে বোঝা যাবে। এটাকে কি শান্তি বলে? পরিবেশ শান্ত তখনই বলব যখন এই জওয়ানদের আশেপাশে দরকার পড়বে না।'' একই সঙ্গে, জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার আওয়াজ ফের তুলেছেন তিনি। ফারুকের প্রশ্ন, ''আমরা কেন দিল্লির অধীনে থাকব?'' 

কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা ব্যাপক সমালোচনা করে ফারুক আবদুল্লা আরও বলেন, ''বিজেপি সরকার আমাদের মর্যাদা কমিয়ে দিয়েছে। ভারতের স্বাধীনতার পর আমি কখনও দেখিনি জম্মু-কাশ্মীর ছাড়া কোনও রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হয়েছে। এদিকে ৩৭০ ধারা তুলেও কোনও সমস্যার সমাধান হয়নি। জঙ্গি হামলা কি বন্ধ হয়েছে উপত্যকায়, আমার প্রশ্ন এটাই থাকবে।'' ফারুকের অভিযোগ, বিগত ৫ বছর ধরে তাঁদের নিয়ন্ত্রণ করছে কেন্দ্র, তারও কোনও যথাযথা কারণ নেই। 

এদিকে ইতিমধ্যে জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের প্রচার শুরু করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী স্পষ্ট করে দিয়েছেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ সচেষ্ট হবেন তাঁরা। রাহুলের কথায়, দেশের ইতিহাসে এর আগে কেন্দ্রশাসিত অঞ্চলকে রাজ্যের মর্যাদা দেওয়ার নজির রয়েছে। কিন্তু রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চল করার উদাহরণ কেবল একটাই। এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন তাঁরা। 


```