Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

সাময়িক বিরতি নিয়ে ফের দিল্লি অভিযানে কৃষকেরা, রাজধানীর দুয়ারে যুদ্ধ পরিস্থিতি

পাঞ্জাব ও হরিয়ানার দিক থেকে দলে দলে কৃষকেরা দিল্লি অভিমুখে রওনা দিয়েছেন। 

সাময়িক বিরতি নিয়ে ফের দিল্লি অভিযানে কৃষকেরা, রাজধানীর দুয়ারে যুদ্ধ পরিস্থিতি

শেষ আপডেট: 14 February 2024 10:50

দ্য ওয়াল ব্যুরো: পুলিশের লাগাতার সঙ্গে সংঘর্ষে পেরে না উঠে মঙ্গলবার বিকালে দিল্লি অভিযান স্থগিত রেখেছিল কৃষক সংগঠনগুলি। বুধবার সকাল থেকে ফের শুরু হয়েছে অভিযান। পাঞ্জাব ও হরিয়ানার দিক থেকে দলে দলে কৃষকেরা দিল্লি অভিমুখে রওনা দিয়েছেন। 

এই মুহূর্তে দিল্লি-হরিয়ানার সীমান্তে যান চলাচল একপ্রকার থমকে আছে। বিশাল পুলিশ বাহিনী কৃষকদের আটকে রেখেছে। রাস্তার এক প্রান্ত দিয়ে পুলিশ গাড়ি চলাচলের ব্যবস্থা করলেও তাতে খুব বেশি সুবিধা হচ্ছে না। পুলিশ প্রতিটি গাড়ি তল্লাশি করছে। প্রশাসনের ধারণা আন্দোলনরত কৃষকেরা পুলিশকে ফাঁকি দিতে গাড়ি করে দিল্লি ঢুকে পড়তে পারে। দিল্লিকে মেট্রো রেলের স্টেশনগুলিতেও কড়া নজরদারি শুরু হয়েছে। তল্লাশি চালানো হচ্ছে বাস-সহ সব ধরনের যানবাহনে।

পুলিশ বাণিজ্যিক গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ট্রাক, লরির মতো গাড়ি চলে এলে দ্রুত সরিয়ে দিতে রাস্তার পাশে জেসিবি তৈরি রেখেছে পুলিশ। দিল্লি এবং হরিয়ানা পুলিশের প্রধান চ্যালেঞ্জ কৃষকদের সিঙ্ঘু সীমান্তে আটকে রাখা। কৃষকেরা সেখানে ব্যারিকেড ভেঙে ফেলতে পারলে দিল্লি অভিযান আটকানো কঠিন হয়ে পড়বে। কারণ, মঙ্গলবারই কৃষকেরা একটি ব্যারিকেড ভেঙে এগিয়ে এসেছে। 

এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বুধবার সকালে এক বিবৃতিতে বলেছেন, সরকার আলোচনায় রাজি। সমস্যা হচ্ছে, কৃষক সংগঠনগুলি নতুন নতুন দাবি পেশ করছে। সরকারের বক্তব্য, সব ধরনের ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য চালু করতে হলে দীর্ঘ আলাপ-আলোচনা করা দরকার। শুধু কৃষক সংগঠনের সঙ্গে কথা হলে এই ব্যাপারে সিদ্ধান্ত করা সম্ভব নয়। আলোচনায় সব সমস্যার সমাধান হতে পারে। জোর করে দাবি চাপিয়ে দিয়ে হবে না। 

মঙ্গলবার সকাল থেকে দিল্লি-হরিয়ানা সীমান্ত উত্তপ্ত ছিল। হরিয়ানা পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় কৃষকদের। তারা ব্যরিকেড ভেঙে এগনোর চেষ্টা করলে পুলিশ আকাশ থেকে কাঁদানে গ্যাস ছড়ায়। কৃষকদের দাবি, জমায়েতের উপর দিয়ে ড্রোন ওড়ানো হচ্ছিল। আচমকাই ড্রোন থেকে কাঁদানে গ্যাস ছড়ানো হয়। তাতে প্রায় ষাটজন কৃষক অসুস্থ হয়ে পড়েন। 

ওই ঘটনায় অভিযোগ উঠেছে হরিয়ানার বিজেপি সরকার কৃষকদের উপর ইজরায়েলি কায়দায় হামলা চালাচ্ছে। প্যালেস্তেনিয়দের দমন করতে ইজরায়েলি পুলিশ আকাশ থেকে কাঁদানে গ্যাস স্প্রে করে থাকে। মঙ্গলবার একই কায়দায় তা দিল্লির আশপাশে কৃষকদের উপর ছড়ানো হয়। 

ওই ঘটনার পর কৃষক সংগঠনগুলি মঙ্গলবার আন্দোলন স্থগিত করে দেয়। তবে স্পষ্ট করা হয়নি কতদিন আন্দোলন বন্ধ থাকবে। দেখা গেল, রাত পেরতে ফের অভিযান শুরু করেছে আন্দোলনকারীরা। 

এদিকে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চলতি পরিস্থিতি নিয়ে হস্তক্ষেপ করতে অনুরোধ করেছে। তাদের বক্তব্য, কৃষকদের অভিযান বেআইনি। তারা দিল্লি চলো ডাক দিয়ে রাস্তা আটকে বসে পড়েছেন। এইভাবে জনজীবন বিপর্যস্ত করে তোলা হচ্ছে।


```