Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ফের চিতাবাঘের আক্রমণে মৃত্যু কৃষকের! উত্তরপ্রদেশে 'মানুষখেকো'র আতঙ্ক পিছু ছাড়ছে না

জানা গিয়েছে, স্থানীয় একটি আখের খেতে কাজ করছিলেন ৫০ বছর বয়সি কৃষক। আচমকাই তাঁর উপর হামলা চালায় চিতাবাঘটি। 

ফের চিতাবাঘের আক্রমণে মৃত্যু কৃষকের! উত্তরপ্রদেশে 'মানুষখেকো'র আতঙ্ক পিছু ছাড়ছে না

ফাইল ছবি

শেষ আপডেট: 2 October 2024 16:32

দ্য ওয়াল ব্যুরো:  চিতাবাঘের আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। সময় যত গড়াচ্ছে উত্তরপ্রদেশে ‘মানুষখেকোর’ দাপটে বাড়ছে আতঙ্ক। এবার চিতাবাঘের হামলায় প্রাণ হারালেন এক কৃষক। 

ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের দক্ষিণ খেরির অন্তর্গত ভাদাইয়া গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে বলে খবর। সূত্রের খবর, মৃত কৃষকের নাম প্রভু দয়াল। তিনি শাহাপুর রাজা গ্রামের বাসিন্দা। 

জানা গিয়েছে, স্থানীয় একটি আখের খেতে কাজ করছিলেন ৫০ বছর বয়সি কৃষক। আচমকাই তাঁর উপর হামলা চালায় চিতাবাঘটি। 

সূত্রের খবর, একাই মাঠে কাজ করছিলেন কৃষক প্রভু। চিতাবাঘটি আক্রমণ করলেও সেইসময় কাউকে ডাকলেও সাড়া মেলেনি বলে অভিযোগ। তারপরই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। 

দিনকয়েক আগেই উত্তরপ্রদেশে বনকর্মীর উপরে হামলার ঘটনায় এক চিতাবাঘকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। অন্যদিকে গত ২৭ অগস্ট চিতাবাঘের হামলায় অম্বরীশ কুমার নামে এক কৃষকের মৃত্যু হয়। 

দুর্ঘটনার পর গ্রামবাসীদের সতর্ক থাকার পরামর্শ বন দফতরের। চিতাবাঘের খোঁজে ইতিমধ্যে শুরু হয়েছে তল্লাশি। পিছিয়ে নেই গ্রামবাসীরাও। তাঁরাও চিতাবাঘের খোঁজে লাঠি হাতে রাস্তায় নেমেছেন বলে খবর।

এমনিতেই যোগীরাজ্যের বাহরাইচের মানুষ নেকড়ের আতঙ্কে দিন কাটাচ্ছেন। শিশু হোক বা বয়স্ক নেকড়ের হামলায় প্রাণ যাচ্ছে অনেকেরই। এবার চিতাবাঘের হানায় এক কৃষকের মৃত্যুর ঘটনায় শোরগোল উত্তরপ্রদেশে।


```