Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'প্রথমে বিছানায় ফেলে বন্দুক দিয়ে...', সেনা জওয়ান সেজে অটোচালিকাকে ধর্ষণ! তদন্তে পুলিশ

উত্তরপ্রদেশের আগ্রায় এক ৩৬ বছর বয়সী অটোচালিকা মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

'প্রথমে বিছানায় ফেলে বন্দুক দিয়ে...', সেনা জওয়ান সেজে অটোচালিকাকে ধর্ষণ! তদন্তে পুলিশ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 20 April 2025 23:53

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের আগ্রায় এক ৩৬ বছর বয়সী অটোচালিকা মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, দুই অভিযুক্ত নিজেদের ‘সেনা জওয়ান’ পরিচয় দিয়ে ওই মহিলার কাছ থেকে তাঁর মেয়ের সেনা স্কুলে ভর্তি করানোর প্রতিশ্রুতি দেয় এবং পরে একটি হোটেলে ডেকে নিয়ে গিয়ে বন্দুক দেখিয়ে তাঁকে ধর্ষণ করে।

কী ঘটেছিল?
 
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা প্রথমে ওই মহিলার অটোরিকশায় যাত্রী সেজে ওঠে। সেখানেই তারা নিজেদের ‘আর্মি জওয়ান’ বলে পরিচয় দেয় এবং কথায় কথায় জানান, তারা মহিলার মেয়েকে সেনা স্কুলে ভর্তি করাতে সাহায্য করতে পারবে। ফোন নম্বর বিনিময়ের পর তারা এক হোটেলের ঠিকানা পাঠায় এবং সেখানে যেতে বলেন।

মহিলা অভিযোগ করেছেন, তিনি যখন নির্ধারিত ঠিকানায় পৌঁছন, তখন অভিযুক্তরা তাঁকে এক হোটেল ঘরে নিয়ে গিয়ে প্রথমে বিছানায় ফেলে। তারপরে বন্দুক দেখিয়ে ধর্ষণ করে। এবং এরপর তাঁকে হুমকি দেয়, যদি তিনি পুলিশে অভিযোগ করেন, তাহলে তাঁর মেয়ের ক্ষতি করা হবে।

ঘটনার পর, আক্রান্ত মহিলা শুক্রবার আগ্রার রাকাবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে আগ্রার এসিপি হেমন্ত কুমার জানান, ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে এবং তাঁর সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, হোটেল ঘুরে তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা বুলন্দশহরের বাসিন্দা। ইতিমধ্যেই সেখানে একটি দল পাঠানো হয়েছে। পাশাপাশি, মেডিক্যাল রিপোর্ট থেকে কিছু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।


```