Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'কাজের সময়' বলে কিছু ছিলই না, শ্রম আইন ভেঙেই চলছিল পুণের মৃত তরুণীর কোম্পানি ইওয়াই

২০০৭ সাল থেকে এই কোম্পানি কাজ চালিয়ে গেলেও সরকারি আইনে বাধ্যতামূলক ভাবে নিজেদের নাম নথিভুক্ত করার যে নিয়ম আছে তা অমান্য করে তারা।

'কাজের সময়' বলে কিছু ছিলই না, শ্রম আইন ভেঙেই চলছিল পুণের মৃত তরুণীর কোম্পানি ইওয়াই

শেষ আপডেট: 25 September 2024 14:32

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের শপ ও এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট (শ্রম আইনের অন্তর্বতী একটি ধারা)-তে নিজেদের নাম নথিভুক্ত করেনি পুণের আর্নস্ট অ্যান্ড ইয়াং (EY)। জানাল সেখানকার সরকার। ২০০৭ সাল থেকে এই কোম্পানি পুণেতে কাজ করছে কিন্তু ২০২৪ পর্যন্ত রাজ্য সরকারের কাছ থেকে কোনও অনুমতিই নেয়নি তারা। ফলে অফিসের কাজের সরকারি সময়বিধির পারমিট ছাড়াই চলছিল এই সংস্থা।

সম্প্রতি পুণের ইওয়াইয়ের এক কর্মীর মৃত্যু হয়। আনা সেবাস্তিয়ানের মৃত্যুর পর তাঁর মা সংস্থাকে একটি চিঠি লেখেন। উঠে আসে অতিরিক্ত কাজের চাপের অভিযোগ। কাজের চাপের জন্যই মেয়েই মৃত্যু হয়েছে, এমনই দাবি করেন মহিলা। হইচই পড়ে যায় নেটদুনিয়ায়। 

আনার মায়ের চিঠি পাওয়ার পর সংস্থার এদেশের চেয়ারম্যান অতিরিক্ত কাজের চাপের বিষয়টি অস্বীকার করে। কিন্তু বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়। তদন্তও শুরু করে সরকার। তারপরই উঠে এল এমন বিস্ফোরক তথ্য। 

সরকারের তরফে সংবাদ সংস্থাকে জানানো হল, ২০০৭ সাল থেকে এই কোম্পানি কাজ চালিয়ে গেলেও সরকারি আইনে বাধ্যতামূলক ভাবে নিজেদের নাম নথিভুক্ত করার যে নিয়ম আছে তা অমান্য করে তারা। জানানো হয়, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে শপ ও এস্টাব্লিশমেন্ট অ্যাক্টে নথিভুক্ত করার আবেদন করা হলেও সরকারের তরফে তা খারিজ করা হয়। স্বপক্ষে যুক্তি আইন অমান্য করার যুক্তিই দেওয়া হয়। 

এনিয়ে অবশ্য এখনও মুখ খোলেনি ইওয়াই-এর কেউই। আনার মৃত্যুর পর অবশ্য এই সংস্থা জানায়, কর্মচারীদের ভাল থাকা, তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

উল্লেখ্য, শপ ও এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী একজন কর্মচারীকে দিয়ে দিনে ৯ ঘণ্টা ও সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজ করানো যাবে। এর বেশি নয়। 


```