Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিবাহিত প্রেমিকার স্বামী, বাবাকে মারতে সুপারি, ভাড়াটে খুনিদের ভুলে গারদে আইনজীবী প্রেমিক

গত ৩০ ডিসেম্বর লখনউয়ে খুন হন মহম্মদ রিজওয়ান নামে একজন ট্যাক্সি চালক। তারপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। পরে তথ্যপ্রমাণ জোগাড় করে কৃষ্ণকান্ত এবং ইয়াসির নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে তারা।

বিবাহিত প্রেমিকার স্বামী, বাবাকে মারতে সুপারি, ভাড়াটে খুনিদের ভুলে গারদে আইনজীবী প্রেমিক

পুলিশের হাতে গ্রেফতার

শেষ আপডেট: 13 January 2025 12:42

দ্য ওয়াল ব্যুরো: বিবাহিত প্রেমিকার স্বামী এবং বাবাকে খুন করতে সুপারি দিয়েছিলেন প্রেমিক। কিন্তু একটা ভুলবোঝাবুঝি হয়ে গিয়েছিল। কী না, কাদের মারতে হবে, তা বুঝতে ভুল করেছিল দুষ্কৃতীরা। আর তাতেই শেষ পর্যন্ত প্রেমিকার বাবা ভেবে অন্য একজন ট্যাক্সি চালককেই খুন করে ফেলল ভাড়া করা দুষ্কৃতীরা।

ঘটনাটি উত্তরপ্রদেশের লখনউয়ের। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যেই এক আইনজীবী-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আফতাব আহমেদ নামে গ্রেফতার হওয়া ওই আইনজীবী জেরায় স্বীকার করছেন যে বিবাহিত প্রেমিকার পরিবারকে খতম করে ফেলতে কাড়ি কাড়ি টাকা খরচ করে ভাড়াটে খুনিদের সুপারি দিয়েছিলেন। 

গত ৩০ ডিসেম্বর লখনউয়ে খুন হন মহম্মদ রিজওয়ান নামে একজন ট্যাক্সি চালক। তারপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। পরে তথ্যপ্রমাণ জোগাড় করে কৃষ্ণকান্ত এবং ইয়াসির নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে তারা।

এর পরই যখন তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, তখন আসল ঘটনা জানতে পারেন তদন্তকারীরা। সামনে আসে চাঞ্চল্যকর তথ্য৷

এ দিকে ওই আইনজীবী খুনের জন্য দুষ্কৃতীদের সঙ্গে ২ লক্ষ টাকার রফা করেছিলেন। কিন্তু ভুল ব্যক্তিকে খুন করায় বাকি টাকা দিতে অস্বীকার করেন তিনি। যা নিয়ে দু'পক্ষের মধ্যে চরম ঝামেলা শুরু হয়।

শেষ পর্যন্ত তিন জনকেই গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র-সহ ১৪টি গুলিও উদ্ধার করেছে পুলিশ।


```