Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিন শুধু ভারতের নয়, বিশ্বের মাথাব্যথার কারণ: জয়শঙ্কর

জয়শঙ্করের মতে, চিনের নিজস্ব রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা গোটা বিশ্বের সামনে চ্যালেঞ্জ খাড়া করে রেখেছে।

চিন শুধু ভারতের নয়, বিশ্বের মাথাব্যথার কারণ: জয়শঙ্কর

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

শেষ আপডেট: 31 August 2024 16:21

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান নিয়ে মন্তব্যের পরদিনই, শনিবার চিনকে ভারতের বিশেষ সমস্যা বলে ব্যাখ্যা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চিন এমন একটা সমস্যা যার সঙ্গে ভারত একাই লড়ে যাচ্ছে নয়, গোটা বিশ্বের কাছেই চিন আজকের দিনে গুরুতর এক মাথাব্যথার কারণ। জয়শঙ্করের মতে, চিনের নিজস্ব রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা গোটা বিশ্বের সামনে চ্যালেঞ্জ খাড়া করে রেখেছে।

এদিন ইটি ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দেওয়ার সময় জয়শঙ্কর বলেন, কয়েক দশক আগেও আন্তর্জাতিক মহল চিনের উৎপাদন কী, কতটা, নিয়ে মাথা ঘামাত না। কিন্তু, এখন সেটাই সকলের কাছে নালিশের বিষয় হয়ে উঠেছে। ফলে আমাদের কেবল একা নয়, এমন কোনও দেশ নেই যার সঙ্গে না চিনের সমস্যা জিইয়ে আছে।

বিদেশমন্ত্রী আরও বলেন, ইউরোপে যান, কিংবা আমেরিকায়। ওদের জিজ্ঞাসা করুন, আপনাদের আর্থিক ও জাতীয় সুরক্ষায় মুখ্য বিতর্কের বিষয় কী? সকলেই বলবে চিন। বিশেষ করে আমেরিকাকেই দেখুন, চিনকে নিয়ে ওদের অবচেতনেও চিন ঘোরাফেরা করছে। আমাদেরও তেমন বিশেষ সমস্যা হচ্ছে চিন।

এই কারণে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে চিন সম্পর্কে সাবধানতা অবলম্বনের উপর জোর দেন জয়শঙ্কর। তিনি বলেন, আমি বিনিয়োগপন্থী, উৎপাদন বৃদ্ধির পক্ষে। কিন্তু তাহলেও বলছি, কোথাও একটা ছাঁকনির প্রয়োজন আছে। তিনি বলেন, অর্থনৈতিক বিকাশের জন্য অবাধ বিদেশি বিনিয়োগের প্রয়োজন আছে। কিন্তু, তা যেন দেশীয় শিল্পকে ধ্বংস করে না হয়। বিশেষত ক্ষুদ্র, মাঝারি শিল্পকে বাঁচিয়ে রাখার পক্ষে সওয়াল করেন তিনি।


```