Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের দিল্লির প্রশান্ত বিহারে বিস্ফোরণ! সেনা স্কুলের সামনে ব্লাস্টের এক মাস পেরোতেই আতঙ্ক

দিল্লির সেনা স্কুলের সামনে বিস্ফোরণ হয় ২০ অক্টোবর সকালে। ক্ষতিগ্রস্ত হয় স্কুলটির দেওয়াল।

ফের দিল্লির প্রশান্ত বিহারে বিস্ফোরণ! সেনা স্কুলের সামনে ব্লাস্টের এক মাস পেরোতেই আতঙ্ক

সংগৃহীত চিত্র

শেষ আপডেট: 28 November 2024 13:48

দ্য ওয়াল ব্যুরো: সেনা স্কুলের সামনে বিস্ফোরণের এক মাস পেরতে না পেরতেই ফের বিস্ফোরণ দিল্লিতে। এবার প্রশান্ত বিহারের পিভিআর সিনেমা। বৃহস্পতিবার সকাল ১১.৪৮-এ কেঁপে ওঠে এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিশেষ দল। 

দিল্লির সেনা স্কুলের সামনে বিস্ফোরণ হয় ২০ অক্টোবর সকালে। ক্ষতিগ্রস্ত হয় স্কুলটির দেওয়াল। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে আশপাশের বাড়ির জানলার কাচ, পার্ক করা গাড়ি কেঁপে ওঠে। বিস্ফোরণটিকে 'ডায়রেকশনাল ব্লাস্ট' বলে দাবি করেন তদন্তকারীরা। 

বৃহস্পতিবারের এই বিস্ফোরণ সম্পর্কে যদিও এপর্যন্ত কিছু জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। বিশেষ দলও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এলাকায়। 

স্থানীয় সূত্রে খবর, পিভিআর-এর কাছে একটি পার্ক রয়েছে। তার দেওয়ালে বিস্ফোরণটি হয়। ঘটনাস্থলে পাউডারের মতো সাদা গুঁড়ো পদার্থ পাওয়া গিয়েছে। এই একই ধরনের সাদা গুঁড়ো পদার্থ সেনা স্কুলের বিস্ফোরণেও পাওয়া গিয়েছিল। 

বিস্ফোরণের নেপথ্যে কে বা কারা, সে বিষয়ে খোঁজ শুরু হয়েছে। 


```