Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আবেদন করতে হবে না নতুন কার্ড, প্যান নিয়ে বিভ্রান্তির মাঝেই ভোলবদল কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

সরকারের দাবি সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীদের লেনদেনের সুবিধার জন্যই এই আধুনিকীকরণ।

আবেদন করতে হবে না নতুন কার্ড, প্যান নিয়ে বিভ্রান্তির মাঝেই ভোলবদল কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

প্যান কার্ড

শেষ আপডেট: 27 November 2024 12:05

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারই নতুন প্রযুক্তির প্যান কার্ড অর্থাৎ প্যান ২.০ চালুর কথা জানিয়েছে কেন্দ্র। বলা হয় পুরনো সব প্যান কার্ডেই এবার যুক্ত হবে কিউআর কোড। পাশাপাশি পুরো আবেদন প্রক্রিয়াও হবে অনলাইনে।

এরপরই দেশবাসীদের মনে প্রশ্ন উঠতে শুরু করে সবাইকেই এই নতুন কার্ড করাতে হবে! মোদী সরকারের আচমকা এমন সিদ্ধান্তের পর ভারতের আয়কর দফতরের পরিচয় পত্র নিয়ে মাথা খারাপ হওয়ার জোগাড় দেশবাসীর। কিন্তু এবার কেন্দ্রের অর্থ মন্ত্রক জানিয়ে দিল, যাদের কাছে বর্তমানে প্যান কার্ড রয়েছে, তাঁদের নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে না।

তবে সরকারের দাবি সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীদের লেনদেনের সুবিধার জন্যই এই আধুনিকীকরণ। কিন্তু এটাও ঠিক বিষয়টি যেহেতু আয়কর নিয়ে, তাই মোদী সরকারের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহল থেকে যেমন প্রশ্ন উঠতে শুরু করে তেমনই এর বাস্তবিকতা ঠিক কতখানি সে প্রশ্নও সামনে আসে।

নয়া নির্দেশে বলা হয়েছে, যাঁদের কাছে প্যান রয়েছে নতুন কার্ডের জন্য তাঁদের আবেদনের কোনও প্রয়োজন নেই। দরকার নেই অ্যাকাউন্ট নম্বর বদলের। তবে প্যানে নাম, ঠিকানা, ই-মেল, মোবাইল নম্বর বদলের প্রয়োজন হলে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করা যেতে পারে। সে জন্য আধুনিক প্যান কার্ড ব্যবস্থা বা প্যান ২.০চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

কেউ যদি আগেই সংশোধনের আবেদন করতে চান সেটাও করতে পারেন অনলাইনে। এর জন্য আলাদা কোনও খরচ লাগবে না। অন্য কোনও সংশোধনের প্রয়োজন হলেও নির্দিষ্ট ফি দিয়ে অনলাইনে আবেদনকরা যাবে। শুধু তাই নয়, জানানো হয়েছে নতুন না ঠিকানা দিয়ে সংশোধন করলে পুরানো ঠিকানায় কার্ড যাবে না।

সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটি প্যান ২.০ প্রকল্পের অনুমোদন দিয়েছে। আয়কর দফতরের এই প্রকল্পটির জন্য ব্যয় ধরা হয়েছে ১,৪৩৫ কোটি টাকা। এই প্রকল্পের আওতায় প্যান কার্ড ব্যবস্থায় প্রযুক্তিগত পরিবর্তন এনে একে আরও আধুনিক করা হবে। তথ্যপ্রযুক্তি পরিকাঠামোকে নতুন রূপ দেওয়া হবে এবং প্যানকে সমস্ত সরকারি ডিজিটাল ব্যবস্থার একটি অভিন্ন ব্যবসায়িক পরিচয়পত্র হিসেবে গড়ে তোলা হবে।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, “শিল্পমহলের বহুদিনের দাবি ছিল একটি অভিন্ন ব্যবসায়িক পরিচয়পত্রের। বিভিন্ন নম্বর ব্যবহার করার বদলে একটি একক নম্বর থাকলে তা আরও সুবিধাজনক হবে। এই প্রকল্প প্যান কার্ডকে সেই অভিন্ন পরিচয়পত্র হিসেবে প্রতিষ্ঠা করবে। প্যান, ট্যান এবং টিনসব নম্বর একত্রিত করা হবে।


```