Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

রেভ পার্টিতে মদ, মাদক-সহ ধরা পড়লেন ৭ জন, গ্রেফতার মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রীর জামাই

 গোপন সূত্রে খবর পেয়ে পুনের খরাদি এলাকায় একটি অ্যাপার্টমেন্টে যায় ক্রাইম ব্রাঞ্চের একটি দল। মাদক, গাজা সহ বিপুল অবৈধ সামগ্রী উদ্ধার হয়।

রেভ পার্টিতে মদ, মাদক-সহ ধরা পড়লেন ৭ জন, গ্রেফতার মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রীর জামাই

গ্রেফতার মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রীর জামাই

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 27 July 2025 14:20

দ্য ওয়াল ব্যুরো: রেভ পার্টিতে হানা দিয়ে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রীর জামাইকে গ্রেফতার করল পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গাঁজা, হুক্কা সেটআপ এবং বিপুল পরিমাণ মদ। আরও সাতজনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে দু'জন মহিলা রয়েছে।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে পুনের খরাদি এলাকায় একটি অ্যাপার্টমেন্টে যায় ক্রাইম ব্রাঞ্চের একটি দল। মাদক, গাজা সহ বিপুল অবৈধ সামগ্রী উদ্ধার হয়। যাঁদের আটক করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী একনাথ খাডসের মেয়ে রোহিনী খাডসের স্বামী প্রাঞ্জল খেওয়ালকর।

এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, 'খরাদি এলাকায় একটি অ্যাপার্টমেন্টে রেভ পার্টি হওয়ার খবর পেয়ে আমরা হানা দিই। সেখান থেকে প্রচুর মাদক উদ্ধার করেছি। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।'

রাজ্যের বিরোধী দল এনসিপি (শরদ পওয়ার গোষ্ঠী)-র নেত্রী রোহিনী খাডসে বর্তমানে মহিলা শাখার রাজ্য সভাপতি। এই ঘটনার প্রেক্ষিতে একনাথ খাডসে নিজেই বলেন, 'পুলিশি অভিযানের পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না, তা তদন্ত করে দেখা উচিত।'

এদিকে শিবসেনার (উদ্ধব শিবির) ডেপুটি লিডার সুষমা আন্ধারে বলেন, 'সরকারবিরোধী কণ্ঠস্বরকে বার্তা দিতেই এই অভিযান। যারা সরকারের বিরুদ্ধে কথা বলছেন, তাদের দমন করতেই এই পদক্ষেপ।' বর্তমানে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং রেভ পার্টির আসল আয়োজক কারা, তা জানতেও তদন্ত চলছে।


```