Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিচার ব্যবস্থা বিরোধীদের 'হাতের পুতুল' নয়, রাহুলের মন্তব্যের কড়া সমালোচনা চন্দ্রচূড়ের

চন্দ্রচূড় জানিয়েছেন, আমাদের দেশে বিচার ব্যবস্থার প্রধান কাজ আইনের যাবতীয় খুঁটিনাটি যাচাই করা।

বিচার ব্যবস্থা বিরোধীদের 'হাতের পুতুল' নয়, রাহুলের মন্তব্যের কড়া সমালোচনা চন্দ্রচূড়ের

রাহুল গান্ধী ও ডিওয়াই চন্দ্রচূড়

শেষ আপডেট: 26 November 2024 17:57

দ্য ওয়াল ব্যুরো: দেশের বিচার ব্যবস্থা নিয়ে ফের মুখ খুললেন অবসরপ্রাপ্ত দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সম্প্রতি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মন্তব্য করেন বিচার বিভাগের কাজের দায়িত্ব বিরোধীরা তাঁদের কাঁধে তুলে নিয়েছেন। কিন্তু কংগ্রেস নেতার মন্তব্যের পাল্টা দিয়ে ভারতের বিচার ব্যবস্থা ঠিক কী তা স্পষ্ট করে দিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চন্দ্রচূড় জানিয়েছেন, আমাদের দেশে বিচার ব্যবস্থার প্রধান কাজ আইনের যাবতীয় খুঁটিনাটি যাচাই করা। কিন্তু সবসময় মাথায় রাখা উচিত যে সংসদ বা রাজ্য আইনসভায় বিচারব্যবস্থা কখনওই বিরোধীদের ভূমিকা পালন করবে না।

তিনি মনে করিয়ে দেন, গণতন্ত্রে বিরোধীদের জন্য সবসময় একটা আলাদা জায়গা রয়েছে। প্রাক্তন প্রধান বিচারপতি জানান, 'আমি বিরোধী দলনেতার মন্তব্য নিয়ে কোনও আলোচনায় যেতে চাইছি না। এখন সেই আলোচনার সময়ও নয়। কিন্তু মনে রাখতে হবে, এটা কখনওই মনে করা উচিত নয় যে আইনসভায় বিচার বিভাগ বিরোধী দলের ভূমিকা পালন করে বা সেফ গার্ড হিসাবে কাজ করে।' 

তবে আইনকে কোনওভাবেই হাতে তুলে নেওয়া উচিত নয় বলে জানিয়েছেন চন্দ্রচূড়। স্পষ্ট জানিয়েছেন, 'বিচারব্যবস্থার সঙ্গে আইন ও সংবিধানের সম্পর্ক কি তা খতিয়ে দেখাই আমাদের কাজ। কিন্তু মানুষ অনেক সময় আইন নিজের হাতে তুলে নেন এবং সেটির মর্যাদাহানি করেন। যা একেবারেই উচিত নয়।' 

সম্প্রতি রাহুল গান্ধী মন্তব্য করেন, 'আমরা বিরোধী দল। নিজেদের সমর্থন এবং কথা মানুষের কাছে তুলে ধরতে আমাদের একাধারে মিডিয়া, বিচার বিভাগ ও তদন্তকারী সংস্থা হিসাবে কাজ করতে হয়। সেই প্রসঙ্গে এবার পাল্টা দিলেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার পরে কেটেছে ঠিক দু'সপ্তাহ। কিন্তু তার পরেও 'শিরোনামে' থাকছেন সেই তিনিই। কারণ একটাই, তাঁকে নিয়ে সাধারণ মানুষের কৌতূহল। তাঁর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তাঁর মতাদর্শ- সবকিছু নিয়েই চলছে চর্চা। দিনদু'য়েক আগেই প্রশ্ন উঠেছিল প্রাক্তন প্রধান বিচারপতি কি এবার রাজনীতিতে যোগ দেবেন? প্রশ্নের উত্তরে সরাসরি 'না' বলে জানিয়ে দেন প্রাক্তন প্রধান বিচারপতি।


```